সেভিয়ার সঙ্গে শেষ মুহূর্তে হার এড়ালো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২১, ০৪:১৫আপডেট : ১০ মে ২০২১, ০৪:১৫

রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিন পয়েন্ট প্রায় নিয়েই ফেলেছিল সেভিয়া। কিন্তু এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল খেয়ে আর প্রতিশোধ নেওয়া হয়নি। লা লিগায় প্রথম লিগে নিজেদের মাঠে ১-০ গোলে হারের পর এবার ২-২ গোলে ড্র করেছে সেভিয়া।

এই ড্রতে অবশ্য আগের মতো পয়েন্ট তালিকায় আতলেতিকো মাদ্রিদ ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। রিয়াল মাদ্রিদ সমান ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে হেড টু হেড এ দ্বিতীয় অবস্থানে ফিরে এসেছে। বার্সেলোনা ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে নেমে গেছে। সেভিয়া বরং ৭১ পয়েন্ট নিয়ে ভালোই চোখ রাঙানি দিচ্ছে।

জিনেদিন জিদান এই ম্যাচে সবশেষ চেলসির বিপক্ষে ম্যাচ খেলা সের্হিয়ো রামোস, ফেরল্যান্ড মেন্ডি ও এডেন হেজার্ডকে একাদশে রাখেননি। তাদের জায়গায় ওদ্রিয়োসোলা, মার্সেলো ও ভালভার্দে খেলেছেন।

শুরু থেকে রিয়াল মাদ্রিদ আক্রমণে ছিল। বল দখলের পাশাপাশি সেভিয়াকে চেপে ধরেছিল। ১২ মিনিটে গোল প্রায় হয়েই যাচ্ছিল। ১২ মিনিটে অড্রিওজেলার ক্রসে করিম বেনজেমা লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে জাল কাঁপান। কিন্তু ভিনিসুয়াসের পাসে আগেই ওদ্রিয়োসোলা অফসাইড পজিসনে থাকার কারণে রিয়াল গোল পায়নি।

একটু গুছিয়ে নিয়ে সেভিয়া আক্রমণে উঠেই লক্ষ্যভেদ করেছে। ২২ মিনিটে সতীর্থের ক্রস থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বাঁ পায়ে নিঁখুতভাবে গোলকিপার কোর্তোয়াকে পরাস্ত করেন রড্রিগো।

ম্যাসে সমতা আনার জন্য রিয়াল কম চেষ্টা করেনি। কিন্তু কাসেমিরো-বেনজেমাদের প্রচেষ্টা সফল হয়নি।

১-০ গোলে পিছিয়ে থেকেই ড্রেসিংরুমে গিয়েছে জিনেদিন জিদানের দল। সেখান থেকে ফিরে অবশ্য ৫৪ মিনিটে রিয়ালের পেনাল্টির দাবি উঠছিল। ভিএআরের মাধ্যমে নিশ্চিত হয়ে রেফারি তাতে সায় দেয়নি।

৬১ মিনিটে কাসেমিরোর জোরালো শট দূরের পোস্ট দিয়ে যায়। পরের মিনিটে প্রতি আক্রমণে উঠে সেভিয়ার একটি প্রচেষ্টা ক্রস বারের ওপর দিয়ে গেলে সমর্থকদের হতাশ করে।

৬৫ মিনিটে ভিনিসুয়েসের শট পোস্টে লেগে ফিরে আসলে ম্যাচে সমতা ফেরা হয়নি রিয়ালের।

৬৬ মিনিটে মডরিচের জায়গায় অ্যাসেনসিও মাঠে নামেন।

মাঠে নেমেই চমক। পরের মিনিটে সমতাসূচক গোলটি এসেছে তার কাছ থেকে।

৬৭ মিনিটে টনি ক্রুসের পাসে বক্সের ভিতরে ফাঁকায় থেকে এসেনসিয়ো চলতি বলে পা চালিয়ে দেন ১-১। গোলকিপার ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেননি।

৭৪ মিনিটে নাটকীয় মুহূর্ত। সেভিয়া পেনাল্টি পায়। মিলিতাওর হাতে বল লাগে। বেশ কিছুক্ষণ ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির বাঁশি বেজে উঠে। কোর্তোয়ার বিপরীত দিকে বল পাঠিয়ে রাখিটিচ লক্ষ্যভেদ করে সেভিয়াকে এগিয়ে নেন।

ম্যাচ যখন সেভিয়া জিততে যাচ্ছিলো প্রায়। তখনই রিয়ালে আবারও সমতাসূচক গোল।

ইনজুরি সময়ের শেষ মিনিটে টনি ক্রুসের জোরালো শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে গতি বদলে জালে জড়ায়। আর এতেই সেভিয়ার জয়ের স্বপ্ন ধূলিসাৎ।

 

/টিএ/এফএএন/
সম্পর্কিত
পাঁচ বছর কোচিংয়ের বাইরে থাকা জিদান এবার কী করবেন?
রিয়ালের ভিনিসিয়ুসকে দলে টানতে চায় আর্সেনাল
আলজেরিয়ার বিশ্বকাপ দলে জিদানের ছেলে লুকা
সর্বশেষ খবর
গাজীপুরে সরকারি গাড়িতে বাজবে না হর্ন
গাজীপুরে সরকারি গাড়িতে বাজবে না হর্ন
বিশ্বের দ্বিতীয় ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল, যেভাবে এলো ‘ম্যাজিক ফিগার’
বিশ্বের দ্বিতীয় ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল, যেভাবে এলো ‘ম্যাজিক ফিগার’
বিকল্প বিরোধ নিষ্পত্তি জোরদারে ব্লাস্ট ও ব্র্যাকের সঙ্গে সরকারের সমঝোতা
বিকল্প বিরোধ নিষ্পত্তি জোরদারে ব্লাস্ট ও ব্র্যাকের সঙ্গে সরকারের সমঝোতা
প্লাস্টিকের চাল ও ডিম: গুজব, বাস্তবতা নাকি খাদ্য নিরাপত্তার নতুন শঙ্কা
প্লাস্টিকের চাল ও ডিম: গুজব, বাস্তবতা নাকি খাদ্য নিরাপত্তার নতুন শঙ্কা
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড