‘রিয়ালের হারটাই বড় খবর, নতুন গল্পের দরকার নেই’

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ১৫:৫৫ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৫:৫৫

আলাভেসের কাছে হেরে মৌসুমে নিজেদের মাঠে প্রথম পরাজয় দেখেছে রিয়াল মাদ্রিদ। সেই হারের পর দলের ভেতরে অস্থিরতা এবং ভিনিসিয়ুস জুনিয়র ও আরদা গুলেরের মধ্যে বিরোধের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন হোসে মরিনহো। নিজের কৌশলগত সিদ্ধান্তের পক্ষেও সাফাই দিয়েছেন পর্তুগিজ এই কোচ।

সান্তিয়াগো বার্নাব্যুতে অপ্রত্যাশিত হারের পর মরিনহো সংবাদমাধ্যমকে দলের ভেতরের দ্বন্দ্ব খোঁজার বদলে ম্যাচের ফল ও পারফরম্যান্স নিয়ে আলোচনা করার আহ্বান জানান। গ্যালারিতে ভিনিসিয়ুসকে দুয়ো দেওয়া হয়েছে কি না, কিংবা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে মাঠে রেখে দেওয়ায় সমর্থকদের ক্ষোভের লক্ষ্য হয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবেও সরাসরি অবস্থান জানান তিনি। মরিনহোর মতে, রাতের সবচেয়ে বড় ঘটনা রিয়ালের হার, কোনো খেলোয়াড়ের সঙ্গে সমর্থকদের সম্পর্ক নয়।

মরিনহো বলেছেন, ‘আমার মনে হয়, রিয়াল মাদ্রিদ হারলে সেটাই সবচেয়ে বড় খবর। অন্তত বুধবার পর্যন্ত আলোচনা করার মতো বিষয় আপনাদের হাতে আছে। রিয়াল হেরেছে, মাদ্রিদ ভালো খেলেনি, খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রে কোচ ভুল করেছেন। গুলেরের বিদায়ের সময় কাউকে অভিবাদন জানায়নি কিংবা ভিনিকে দুয়ো দেওয়া হয়েছে-এমন গল্প বানানোর প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘সবকিছু ভালো চললে একটু মসলা যোগ করতে নানা গল্প খোঁজা হয়। আমরা হেরেছি, আমাদের জন্য পরিস্থিতি খুব কঠিন। সমালোচনা ও আলোচনার জন্য অনেক বিষয়ই আছে বলে আমি নিশ্চিত। বলা যাবে না যে একজন খেলোয়াড় অন্যদের চেয়ে ভালো খেলেছে। আর এটা স্পষ্ট যে কোচই দায়ী। এর বাইরে আর কোনো গল্প নেই।’

 

/এফআইআর/
সম্পর্কিত
১১ ম্যাচ পর রিয়ালের হার
রিয়াল মাদ্রিদকে নিয়ে পেরেজের ১০ বিলিয়ন ইউরোর প্ল্যান! 
পিছিয়ে পড়েও বেলিংহ্যাম-এমবাপ্পের ঝলকে রিয়ালের গোল উৎসব
সর্বশেষ খবর
বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের
বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
বাইডেনের স্মৃতিকথার বিক্রি ওবামা-ক্লিনটনের চেয়ে অনেক কম
বাইডেনের স্মৃতিকথার বিক্রি ওবামা-ক্লিনটনের চেয়ে অনেক কম
নির্বাচন কমিশনের মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন: কাদের সিদ্দিকী
নির্বাচন কমিশনের মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন: কাদের সিদ্দিকী
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন