তুরস্ক থেকে সরিয়ে নেওয়া হলো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২১, ১৮:১৩আপডেট : ১৩ মে ২০২১, ১৮:১৬

চ্যাম্পিয়নস লিগের দুই ফাইনালিস্ট ঠিক হয়ে গেছে। শিরোপা লড়াইয়ের ভেন্যু ঠিক করা ছিল আরও আগেই। তুরস্কে হওয়ার কথা ছিল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার ফাইনাল। কিন্তু উয়েফা সেখান থেকে ফাইনাল সরিয়ে নিলো। ২৯ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে পর্তুগালে।

করোনাভাইরাস বিধিনিষেধের কারণে ইউরোপসেরা প্র্রতিযোগিতার ফাইনালের ভেন্যু পাল্টে ফেলেছে উয়েফা। করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন পর গ্যালারিতে দর্শক ফেরাতেই ভেন্যু পাল্টেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। উয়েফা জানিয়েছে, এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গ্যালারিতে উপস্থিত থাকবেন ১২ হাজার দর্শক।

দারুণ এক ফাইনালের প্রত্যাশা। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। দুটি দলই ইংল্যান্ডের। করোনাভাইরাস সতর্কতায় তুরস্ককে ‘রেড’ জোনে রেখেছে ইংল্যান্ড। তবে পর্তুগাল আছে তাদের ‘গ্রিন’ লিস্টে। তাই পর্তুগালে ফাইনাল হলে ম্যানসিটি কিংবা চেলসি সমর্থকদের কোয়ারেন্টিনের প্রয়োজন পড়বে না। ইংলিশ দুই ক্লাবের ৬ হাজার করে দর্শক থাকবেন ফাইনালে।

নতুন ঘোষণায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু পর্তুগিজ শহর পোর্তোর এস্তাদিও দু দ্রাগাও। আগের নির্ধারিত ভেন্যু ছিল ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম।

‘অল ইংলিশ’ ফাইনাল হওয়ায় ওয়েম্বলিতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল উয়েফা। এ ব্যাপারে তারা ‍যুক্তরাজ্য সরকার ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনে সঙ্গে আলোচনাতেও বসেছিল। কিন্তু স্পন্সর, ভিআইপি ও ব্রডকাস্টারদের কোয়ারেন্টিন ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা। ফলে পর্তুগিজ শহর পোর্তোকে বেছে নিয়েছে উয়েফা।

এ নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হতে যাচ্ছে পর্তুগালে। গত বছর নকআউট ও ফাইনাল হয়েছিল ইউরোপিয়ান দেশটির রাজধানী লিসবনে। সেখানে প্যারিস সেন্ত জার্মেইকে হারিয়ে শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী