নেইমারকে ধর্মের বাণী শোনাতে গিয়েছিলেন তিনি...

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২১, ১১:৫৫আপডেট : ১৮ মে ২০২১, ১১:৫৫

কথায় আছে চোরে না শোনে ধর্মের কাহিনী। কিন্তু এবার ঘটলো উল্টো ঘটনা। ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ধর্মের কাহিনী শোনাতে গিয়ে নিজেই চুরির দায়ে ফাঁসলেন এক ব্যক্তি।

ইএসপিএন বলেছে, ঘটনাটি ঘটেছে প্যারিসের পশ্চিমাঞ্চলীয় শহরতলীর লে সেলে সেইন্ট ক্লাউডে। গত রবিবার ২৬ বছর বয়সী ওই ব্যক্তি পিএসজি ফরোয়ার্ডের বাড়ির দেয়াল টপকে বাগান পর্যন্ত চলে এসেছিলেন। মূল দরজা থেকে মাত্র কয়েক মিটার দূরে থাকতেই তাকে ধরে ফেলে নিরাপত্তা রক্ষীরা। পরে কাছের শহর বউগিভালের পুলিশ তাকে গ্রেফতার করে।   

শুরুতে চুরির অভিযোগ উঠলেও পরে জানা যায়, ওই ব্যক্তিটি আসলে নেইমারকে ধর্মের বাণী শোনাতে গিয়েছিলেন! তার বহন করা ব্যাকপ্যাকেও ছিল বাইবেলের ছড়াছড়ি। কিন্তু তার কাছ থেকে কোনও ধরনের অস্ত্র পাওয়া যায়নি।

ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, চুরির জন্য নয়, নিতান্তই ধর্মের কথা বলতে নেইমারের কাছে এভাবে গিয়েছিলেন তিনি! পরে অবশ্য সেই ব্যক্তিটিকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পিএসজি খেলোয়াড়দের বাড়িতে এভাবে হানা দেওয়ার ঘটনা নতুন নয়। মূলত সর্বশেষ সংযোজন। মার্চে আনহেল ডি মারিয়ার ফ্ল্যাটেও চুরির উদ্দেশ্যে এভাবে অনুপ্রবেশ করেছিলেন এক ব্যক্তি। তখন ডি মারিয়ার স্ত্রী ও দুই কন্যা ঘরেই ছিল। ওই রাতে একই ঘটনা ঘটে পিএসজি ডিফেন্ডার মার্কুইনহোসের বাড়িতেও। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি