দর্শকদের খালি হাতে ফেরাননি তারা

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২১, ১১:৩৯আপডেট : ১৯ মে ২০২১, ১১:৩৯

করোনা পরিস্থিতিতে প্রিমিয়ার লিগে দর্শক ফিরেছে প্রায় এক বছরেরও বেশি সময় পর। এমন দিনে দর্শকদের খালি হাতে ফেরায়নি ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন। নিজেদের মাঠে শুরুতে দুই গোলে পিছিয়েও লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

পুরো ম্যাচটাই ছিল রোমাঞ্চকর। শুরুতে দ্বিতীয় মিনিটে অসাধারণ এক গোল করে স্বাগতিক ৮ হাজার ব্রাইটন দর্শককে স্তব্ধ করে দিয়েছিলেন ইলকায় গুন্দোগান। দশম মিনিটে আবার দশ জনের দলে পরিণত হয় সিটি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কানসেলো।

এর পরেও আক্রমণে ধার কম ছিল না সিটির। দ্বিতীয়ার্ধের তিন মিনিট পর সিটির ব্যবধান বাড়িয়ে নিয়েছিলেন ফিল ফোডেন।

অবশ্য স্বাগতিক হওয়ায় ব্রাইটনও ছেড়ে দেয়নি চ্যাম্পিয়নদের। ঘুরে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গেই। ৫০ মিনিটে স্কোর ২-১ করে দেন বদলি খেলোয়াড় লিয়ান্ড্রো ট্রসার্ড। দারুণ এক হেডে ৭২ মিনিটে সমতা ফেরান অ্যাডাম ওয়েবস্টার। চার মিনিট বাদে সিটিকে ম্যাচ থেকেই ছিটকে দেন ড্যান বার্ন।

এই হার অবশ্য টানা রেকর্ডের ইতি টেনে দিয়েছে সিটির। প্রিমিয়ার লিগে টানা ১২টি অ্যাওয়ে ম্যাচ জিতেছিল তারা। আবার ইংলিশ ফুটবলেও সব প্রতিযোগিতা মিলে সিটি অপরাজিত ছিল ২৩টি ম্যাচ।  

এদিকে লিস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে চেলসি। তিন দিন আগে এফএ কাপের ফাইনালে এই চেলসিকেই হারিয়ে দিয়েছিল লিস্টার। কিন্তু দর্শক ফেরার দিনে উজ্জীবিত থাকায় প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ হাতছাড়া করেনি চেলসি। এই জয়ে লিস্টারকে টপকে তিনে উঠে গেছে তারা। ৩৭ ম্যাচে চেলসির সংগ্রহ ৬৭ পয়েন্ট। লিস্টারের সংগ্রহ সমান ম্যাচে ৬৬।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক