জুভেন্টাসে শেষ ট্রফি জিতলেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২১, ১১:২১আপডেট : ২০ মে ২০২১, ১১:২১

চ্যাম্পিয়নস লিগ থেকে আগেভাগে বিদায়, সিরি ‘আ’তে হতাশার গল্প- অপ্রত্যাশিত এক মৌসুম পার করছে জুভেন্টাস। আক্ষেপ আর হাহাকারের মধ্যেও তবু উৎসবের উপলক্ষ এলো তুরিনের ক্লাবে। অন্তত ট্রফিহীন মৌসুম পার করতে হলো না তাদের। বুধবার রাতে আতালান্তাকে ২-১ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার শিরোপা জিতেছে জুভেন্টাস। আর এরই সঙ্গে কি জুভেন্টাসে শেষবার ট্রফি জিতলেন ক্রিস্তিয়ানো রোনালদো?

সিরি ‘আ’তে জুভেন্টাসের অবস্থা এতটাই খারাপ যে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলাটাও অনিশ্চিত। এক রাউন্ড বাকি থাকা অবস্থায় তুরিনের বুড়িরা রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। এই অবস্থায় জুভেন্টাসে উৎসবের রঙ ছড়ালো কোপা ইতালিয়া বা ইতালিয়ান কাপের শিরোপায়। মাপেই স্টেডিয়ামে ৪ হাজার ৩০০ দর্শকের সামনে শিরোপা উদযাপন করেছে ইতালির সবচেয়ে সফল দল।

উত্তেজনায় ঠাসা ফাইনালে ৩১ মিনিটে দিয়ান কুলুসেভস্কির গোলে এগিয়ে যায় জুভেন্টাস। তবে বিরতিতে যাওয়ার আগেই আতালান্তা ম্যাচে সমতায় ফেরায় ৪১ মিনিটে রুসলান মালিনোভস্কি জাল খুঁজে পেলে। এরপর ৭৩ মিনিটে জুভেন্টাসের ট্রফি নিশ্চিত করা গোলটি করেন ফেদেরিকো চিয়েসা।

ফাইনালে গোল পাননি, তবে দলের জয়ে ভূমিকা রেখেছেন রোনালদো। গুঞ্জন আছে, এবারের মৌসুম শেষেই জুভেন্টাসকে বিদায় বলে দেবেন তিনি। যতি তাই হয়, তাহলে ইতালিয়ান ক্লাবের জার্সিতে শেষ ট্রফি জিতে নিলেন তিনি। অর্থনৈতিক অবস্থা ভালো নয় জুভেন্টাসের, তাছাড়া সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে কিনা, সে ব্যাপারেও নিশ্চিত নয়। তাই রোনালদো নাকি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গ্রীষ্মের দলবদলে রোনালদোর ভবিষ্যৎ যাই হোক, জুভেন্টাসের ইতালিয়ান কাপের শিরোপা জয়ে কিন্তু নতুন এক কীর্তি গড়লেন তিনি। তরুণ বয়সে পর্তুগাল ছাড়ার পর খেলা সব ক্লাবের জার্সিতে ঘরোয়া সব ট্রফি জিতলেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া তিন প্রতিযোগিতার ট্রফি জেতার পর স্পেনে রিয়াল মাদ্রিদের জার্সিতে জেতেন লা লিগা ও কোপা দেল রে। ইতালিতে কাপ শিরোপা এতদিন অধরা থাকলেও ‘শেষ’ মৌসুমে এসে সেটাও পূরণ করলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম