ফিলিস্তিন মুক্ত হোক, অনেক হয়েছে: জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২১, ১৩:৩৬আপডেট : ২০ মে ২০২১, ১৩:৩৬

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের অমানবিক নির্যাতন চলছে। ভয়াবহ বোমা হামলায় নিহত হচ্ছে বহু মানুষ।  নারী কিংবা শিশু কেউ রেহাই পাচ্ছেন না। গোটা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে, বিশেষ করে ক্রীড়াঙ্গনে। খেলোয়াড়রা মাঠ ও মাঠের বাইরে থেকে প্রতিবাদ-নিন্দা জানাচ্ছেন। তাদেরই একজন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

বর্তমানে জাতীয় দলের অনুশীলন চলছে। এরই ফাঁকে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলায় এই মিডফিল্ডারের মন ভীষণভাবে নাড়া দিয়েছে।

নিজের ফেসবুক পেজে জামাল লিখেছেন, ‘ফিলিস্তিন মুক্ত হোক। অনেক হয়েছে।’

সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন। ছবিতে সন্তান নিয়ে বাবা-মার আর্তনাদ দেখা যাচ্ছে। এছাড়া ফিলিস্তিনের পতাকা তুলে ধরেছে এক শিশু। তাতে লেখা, ‘ফিলিস্তিন মুক্ত হোক। তাদের অনেক সাহায্য দরকার। তাদের জন্য দোয়া করবেন।’

ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে সাম্প্রতিক সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এখন পর্যন্ত এই হামলায় ২১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। অন্যদিকে গাজা থেকে হামাসের রকেট হামলায় ইসরায়েলের দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস