গোল চাই বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২১, ২১:২৩আপডেট : ২২ মে ২০২১, ২১:২৩

বাংলাদেশ দলে যোগ্য স্কোরারের বড্ড অভাব। এই সমস্যা চলে আসছে অনেকদিন ধরেই। ঘরোয়া ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে গোলখরা নতুন কিছু নয়। তারপরও মাহবুবুর রহমান সুফিল-সুমন রেজাদের পা থেকে থেকে গোলের প্রত্যাশা সবসময় থাকছে। এবারও বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের আগে মাঠের অনুশীলনে ফরোয়ার্ডদের নিয়ে বেশি কাজ হচ্ছে।

কাতার বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছে কঠোর অনুশীলন। সেখানে সুফিল-মতিনসহ অন্যরা অনুশীলনে গোল পাচ্ছেন। দলের তরুণ ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েল অনুশীলন নিয়ে বলেছেন, ‘যে ফরমেশনে কোচ আমাদের কাতারে খেলাবেন, সেগুলো নিয়ে কাজ হচ্ছে। আজ (শনিবার) অনুশীলন ভালো হয়েছে। উইং দিয়ে বেশি আক্রমণসহ অন্য দিক দিয়ে কাজ হয়েছে। ক্রস দেওয়া হয়েছে, স্ট্রাইকাররা গোল করেছে, আজকের সেশনে এগুলোই ছিল।’

সঙ্গে যোগ করেছেন, ‘কীভাবে গোল করা যায়, উইঙ্গার ও স্ট্রাইকারদের মধ্যে বোঝাপড়া কীভাবে আরও ভালো করা যায়, এইসব নিয়েই কাজ হয়েছে অনুশীলনে। অধিকাংশই গোল করেছেন। সুমন, আমি, মতিন, সুফিল সবাই খুব ভালো ফিনিশ করেছি। উইঙ্গার ও স্ট্রাইকারদের মধ্যে ভালো একটা বোঝাপড়া তৈরি হয়েছে। সবাই বুঝছে, কে কোথায় যাচ্ছে, কোথায় পাসটা বাড়াতে হবে।’

প্রিমিয়ার লিগে বাংলাদেশ পুলিশের হয়ে খেলা জুয়েলের এখনও জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি। লিগে ৩ গোল করেছেন ২৩ বছর বয়সী ফুটবলার। স্বপ্ন দেখেন লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামার, ‘যখন আমি জাতীয় দলে প্রথম খেলার সুযোগ পাবো, প্রথম ম্যাচেই গোল করার চেষ্টা করবো। স্কোরিংয়ের বেশি লক্ষ্য থাকে, সেটা ক্লাব হোক, জাতীয় দল হোক। যেহেতু কাতারে খেলা, সেখানে গরম আরও বেশি। সেই অনুযায়ী এখানে ট্রেনিং হচ্ছে। কষ্ট হচ্ছে, কিন্তু অনুশীলন ভালো হচ্ছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম