বিশ্বকাপ বাছাই: কাতারে যাওয়ার আগে ধাক্কার পর ধাক্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২১, ১৮:০৭আপডেট : ২৩ মে ২০২১, ১৮:০৭

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচের আগে বাংলাদেশ কোচ জেমি ডের কপালে দুশ্চিন্তার ভাঁজ। একের পর এক চোটের ধাক্কায় ছিটকে যাচ্ছেন খেলোয়াড়রা। আগেই চোটের কারণে স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনের দলে জায়গা হয়নি। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ চোট থেকে সেরে না ওঠায় ক্যাম্পে যোগ দিতে পারেননি। অন্যদিকে গোলকিপার আশরাফুল ইসলাম রানা একদিন অনুশীলন করেই ক্যাম্প ছেড়েছেন। আর সবশেষ উইঙ্গার সাদ উদ্দিনও ছিটকে গেলেন।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে অ্যাওয়ে ম্যাচে ভারতের বিপক্ষে একমাত্র গোলটি করেছিলেন সাদ। এবারও বাছাইয়ের বাকি তিন ম্যাচে গোল করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন এই উইঙ্গার। কিন্তু হাঁটুর চোটের কারণে সাদের খেলার সুযোগই হচ্ছে না। এরই মধ্যে আবাসিক ক্যাম্প ছেড়েছেন আবাহনী লিমিটেডের এই ফুটবলার।

ক্যাম্প ছেড়ে সাদ বলেছেন, ‘চোটের কারণে বাধ্য হয়েই জাতীয় দলের ক্যাম্প ছাড়তে হলো। চোটটা শুরুতে তেমন সমস্যার মনে হচ্ছিল না। তবে চিকিৎসকেরা এই অবস্থায় আর অনুশীলন চালিয়ে না যেতে পরামর্শ দিয়েছেন। বিশ্বকাপ বাছাইয়ে খেলতে মুখিয়ে ছিলাম। কিন্তু ভাগ্য সেটা হতে দিলো না। দুঃখিত বন্ধুরা! সবাই দোয়া করবেন, যাতে করে সামনের দিকে আরও ভালোভাবে ফিরতে পারি।’

বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেছেন, ‘সাদের হাঁটুতে চোট রয়েছে। ডাক্তারের রিপোর্টের ভিত্তিতেই আপাতত ওকে বিশ্রাম দেওয়া হয়েছে। সাদ ক্যাম্প ছেড়েছে। ও থাকলে ভালো হতো অবশ্যই।’

আর দলের ইংলিশ কোচ জেমি ডেও সাদকে হারিয়ে হতাশ, ‘চোটের কারণে সাদকে আর দলে পাওয়া যাবে না। শুরুতে জীবন ও বিশ্বনাথ, এবার সাদকে হারানোটা দলের জন্য বড় ক্ষতি।’

আগামীকাল (সোমবার) জাতীয় দলের সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। সেখানে আবাসিক অনুশীলনের পাশাপাশি একটি প্রস্তুতি ম্যাচ হবে। এরপর ৩০ মে দল যাবে কাতারে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম