দু’দিন আগেই কাতার যাচ্ছে বাংলাদেশ?

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ১৩:৪৭আপডেট : ২৬ মে ২০২১, ১৩:৪৯

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি তিনটি ম্যাচ খেলার আগে সৌদি আরব যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। সেখানে অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলার কথা। কিন্তু কোয়ারেন্টিন জটিলতায় শেষ পর্যন্ত যাওয়া হয়নি। এখন ভিন্ন পরিকল্পনায় হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সৌদি যাওয়া সফল না হওয়ায় আগেভাগেই কাতারে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ দল।

আগের তারিখ অনুযায়ী আগামী ৩০ মে কাতার যাওয়ার কথা জামাল ভূঁইয়াদের। এখন দুইদিন আগে যেতে পারলে কোয়ারেন্টিন পর্বটা আগেই শেষ করতে পারবে পুরো দল। তাতে বাড়তি অনুশীলনেরও সুযোগ পাওয়া যাবে। এর পর সূচি অনুযায়ী আগামী ৩ জুন আফগানিস্তান,৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।

এখন আগেভাগে কাতার যাওয়া নিয়ে বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেছেন, ‘আমরা দুইদিন আগেই কাতার যাওয়ার চেষ্টা করছি।দুইদিন আগে গেলে কোয়ারেন্টিন পর্ব আগেই শেষ করা যাবে। আজই  বিকালেই নিশ্চিত হবে সবকিছু। আগে যেতে পারলে সেখানে গিয়ে অনুশীলন করতে পারবো।’

এদিকে বাংলাদেশের গ্রুপে থাকা অন্য দেশগুলো বিভিন্ন জায়গায় অনুশীলনের পাশাপাশি ম্যাচও খেলছে। সেখানে জামালরা দেশেই ঘাম ঝরিয়ে যাচ্ছে। তবে সৌদি আরবে গিয়ে অনুশীলন করতে পারলে ভালো হতো বলে ডিফেন্ডার রহমত মিয়ার অভিমত, ‘সৌদি আরব যেতে পারলে ভালো হতো। সেখানে প্রস্তুতি ম্যাচ খেললে ভুলগুলো চোখে পড়তো। তবে আমাদের যত প্রতিকূলতাই আসুক না কেন, এগিয়ে যেতে হবে।’

সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলতে না পারলেও ঢাকাতে কাল শেখ জামালের বিপক্ষে খেলার কথা রয়েছে জেমি ডের শিষ্যদের।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের