বার্সার মুখোমুখি গ্রানাদা

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৬, ১০:০২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১০:০৩

নতুন বছরে লা লিগার প্রথম ম্যাচে ড্র করতে হয়েছে বার্সেলোনাকে। লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে গোলশূন্য ড্র’র পর কোপা দেল রে’তে একই প্রতিপক্ষের বিপক্ষে তারা জিতেছে ৪-১ গোলে। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় লা লিগার খেলায় গ্রানাডার মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির দল। একে তো দুর্দান্ত ফর্মে আছেন মেসি-নেইমার-সুয়ারেজ। তার উপর ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধাও থাকছে কাতালন দলটির। বার্সার মুখোমুখি গ্রানাদা

আর প্রতিপক্ষ হিসেবে গ্রানাদাও বরাবরই বার্সার প্রিয়। শেষ ১২ বারের দেখায় ১১টিতেই জিতেছে কাতালন ক্লাবটি। গ্রানাদার বিপক্ষে বরাবরই সফল মেসি। দলটির বিপক্ষে সাত ম্যাচ খেলে আটটি গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। সব মিলিয়ে সহজ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার প্রত্যাশা করতেই পারে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সমর্থকেরা।

আজ লা লিগার অন্য খেলায় গেটাফে খেলবে রিয়াল বেটিসের বিপক্ষে, সেভিয়া খেলবে অ্যাটলেটিকো বিলবাওয়ের সঙ্গে আর লেভান্তের প্রতিপক্ষ রায়ো ভায়েকানো।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি