সানচেজকে নিয়ে সংশয়ে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৬, ১০:১৩আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১০:১৩

এফএ কাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে আজ মাঠে নামছে আর্সেনাল। তবে এই ম্যাচেও গানাররা তাদের সেরা খেলোয়াড়কে পাচ্ছে না। এখনও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠেননি অ্যালেক্সিস সানচেজ। তাই সান্ডারল্যান্ডের বিপক্ষে তার খেলা নিয়ে রয়েছে সংশয়।  সানচেজকে নিয়ে সংশয়ে আর্সেনাল
শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।

গত বছরের নভেম্বরের শেষদিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগেন সানচেজ। এখনও নিজের পূর্ণ ফিটনেস ফিরে পাননি চিলিয়ান তারকা। দলের কোচ আর্সেন ওয়েঙ্গার বলেন, হ্যামস্ট্রিং সমস্যার কারণে সানচেজ এখনও পুরোপুরি প্রস্তুত নন। পুরোপুরি ফিট হতে তার আরও কয়েকদিন সময় লাগতে পারে। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সম্ভাবনা থাকলেও তাকে নিয়ে কোনও প্রকার ঝুঁকি নিতে চাচ্ছি না।

সানচেজকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও গানারদের জন্য স্বস্তির খবর হলো এদিন মাঠে ফিরতে পারেন মাইকেল আরতিতা ও টমাস রোসিকি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম