কাতারে পৌঁছেছে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২১, ১৮:১৮আপডেট : ২৮ মে ২০২১, ১৮:২২

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে বাংলাদেশ দল এখন কাতারের রাজধানী দোহাতে। শুক্রবার দুপুরেই নিরাপদে পৌঁছেছে জামাল ভূঁইয়ারা। সেখানে পৌঁছানোর পর করোনা পরীক্ষা হওয়ার কথা পুরো দলের। করোনা নেগেটিভ হওয়ার পরই মাঠের অনুশীলনে নামতে পারবেন জেমি ডের শিষ্যরা।

বাংলাদেশ বাকি তিন ম্যাচ খেলবে  ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে। এই ম্যাচ তিনটিকে সামনে রেখে কোচ জেমি ডে আগেই বলেছেন, ‘ভালো করতে হলে সবাইকেই অনেক ভালো খেলতে হবে। আমরা সেই চেষ্টা করবো।'

এদিকে অধিনায়ক জামাল সর্বোচ্চ উজাড় করে খেলার কথা জানিয়ে গেছেন। বাছাইয়ের ম্যাচ তিনটি তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, ‘আমরা বাছাই পর্ব খেলতে কাতার যাচ্ছি। তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, সবাই দোয়া করবেন। আমরা সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করবো। আশা করছি, ভালো কিছু হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম