বাংলাদেশ কোচের বাজি ম্যানসিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২১, ১৯:৪০আপডেট : ২৯ মে ২০২১, ১৯:৪০

বাংলাদেশ ফুটবল দল নিয়ে বর্তমানে কাতারে আছেন জেমি ডে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে বাকি তিনটি ম্যাচকে সামনে রেখে ব্যস্ত সময় যাচ্ছে এই ইংলিশ কোচের। এর মাঝেও চ্যাম্পিয়নস লিগ ফাইনালে দৃষ্টি রেখেছেন। আর্সেনালের পাঁড় ভক্ত ডে অল ইংলিশ ফাইনালে চেলসির চেয়ে এগিয়ে রাখছেন পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে। তার বাজি, কেভিন ডি ব্রুইন-রিয়াদ মাহরেজদের পক্ষে।

এবার ম্যানসিটি ইংলিশ প্রিমিয়ার লিগ পুনরুদ্ধার করেছে। এছাড়া লিগ ওয়ান ট্রফিও জিতেছে। বিপরীতে চেলসি লিগে হয়েছে চতুর্থ। জিততে পারেনি এফএ কাপের ট্রফিও। তারপরও চ্যাম্পিয়নস লিগে ভালো করে আসছে ব্লুজ। আর সবশেষ মুখোমুখিতে ম্যানসিটিকে তো হারিয়েই দিয়েছে টমাস টুখেলের দল।

তারপরও সাম্প্রতিক রেকর্ড দেখে বাংলাদেশ কোচের বাজি ম্যানসিটি। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘দুই দলই শক্তির বিচারে প্রায় সমমানের। তবে আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত ম্যানসিটির হাতে ট্রফি উঠবে।’

লড়াইটা ডাগ আউটে দুই কোচেরও। গার্দিওলার যেমন ক্ষুরধার মস্তিষ্ক, তেমনি টুখেলও কম যাচ্ছেন না। গার্দিওলার অধীনে ম্যানসিটি সাফল্যের মুখ দেখছে। আর টুখেল চেলসিকে এই পর্যায়ে নিয়ে এসেছেন।

ডের চোখে দুজনই ‘লেটার মার্ক’ পাচ্ছেন, ‘দুজন যার যার জায়গা থেকে সেরা। তবে ট্যাকটিস অনুযায়ী যারা ভালো করতে পারবে তারাই জিতবে।’

প্রিয় ক্লাব আর্সেনাল নিয়ে হতাশা ঝরেছে ডে’র কণ্ঠে, ‘সব সময় তো ভালো ফল করা যায় না। উত্থান-পতন তো থাকবে। ভালো করতে ভালো খেলোয়াড়ও লাগবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম