বাংলাদেশে খেলে আফগান দলে ডাক মিললো সাইগানির!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২১, ১৮:৫০আপডেট : ৩০ মে ২০২১, ১৮:৫০

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের বাকি তিন ম্যাচের প্রথমটিতে ৩ জুন বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। এই ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তে  ঢাকা থেকেই শক্তি বৃদ্ধি করেছে আফগানরা! ঘরোয়া লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলা ৩৪ বছর বয়সী মাসিই সাইগানিকে দলে ভিড়িয়েছে আফগানিস্তান। সেই লক্ষ্যে আজ সন্ধ্যায় কাতারে উড়ে যাচ্ছেন তিনি।

২০১৫ সালেই জাতীয় দলে অভিষেক হয় সাইগানির।  আফগানিস্তানের জার্সিতে ১২টি ম্যাচ খেলেছেন। ২০১৫ সালের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে গোলও আছে দীর্ঘদেহী এই ডিফেন্ডারের। ২০১৭ সালে জাতীয় দলের হয়ে জর্ডানের বিপক্ষে ম্যাচ খেলার পর আর সুযোগ হয়নি দলে।

মূলত ঢাকার লিগে দীর্ঘদিন ধরে খেলায় বাংলাদেশের ফুটবল সম্পর্কে ভালো করেই জানা আছে সাইগানির। সেই অভিজ্ঞতা কাজে লাগাতেই তাকে দলে ভিড়িয়েছে আফগানরা।

অনেক দিন পর আফগান দলে সুযোগ পেয়ে সাইগানি বিমানে উঠার আগে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে অনেক ভালো লাগছে। জাতীয় দলে খেলার সুযোগ হয়েছে। বাংলাদেশের সব খেলোয়াড়কে চিনি। হয়তো জাতীয় দলের হয়ে খেলতে তাদের বিপক্ষে সুবিধা হবে।'

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম