আফগানিস্তানের দুর্বল দিক খুঁজছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ১৬:২২আপডেট : ৩১ মে ২০২১, ১৬:৩৬

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী ৩ জুন বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সেই ম্যাচের আগে প্রতিপক্ষের দুর্বল দিক খোঁজার চেষ্টা করছেন জেমি ডে ও তার শিষ্যরা।

ম্যাচের আগে অবশ্য করোনা নিয়ে কোন দুঃসংবাদ নেই বাংলাদেশ শিবিরে। দ্বিতীয় পরীক্ষাতেও নেগেটিভ হয়েছেন সবাই। আজ সোমবার মাঠের অনুশীলন ছিল না। জিম ও সুইমিং করেই সময় কাটছে জামাল ভূঁইয়াদের। তবে প্রথম ম্যাচ নিয়ে হোমওয়ার্কও সেরে রাখছেন কোচ জেমি ডে।  

কারণ, বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তান অচেনা কোন প্রতিপক্ষ নয়। এর আগে অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে হারতে হয়েছিল বাংলাদেশকে। এছাড়া অতি সম্প্রতি আফগানরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের শক্তির জানান দিয়েছে। একটি ম্যাচে তারা ইন্দোনেশিয়াকে হারিয়েছে ৩-২ গোলে। পরের ম্যাচটি অবশ্য সিঙ্গাপুরের সঙ্গে ড্র হয়েছে ২-২ গোলে। এই দুটি ম্যাচ থেকেই আফগান দলের পারফরম্যান্সের খুঁটিনাটি বের করছে বাংলাদেশ দল।

জিম সেশনে বাংলাদেশ দলের একাংশ। দলের মিডফিল্ডার সোহেল রানা ভিডিও বার্তায় বলেছেন, ‘সামনে আমাদের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। কোচ সেভাবে গেম প্ল্যানিং করছেন। আফগানিস্তান দলে আমাদের আবাহনীতে খেলা মাসিহ সাইগানি যোগ দিয়েছেন। দলটি সম্পর্কে আমরা কিছু ধারণা পেয়েছি। ওরা প্রীতি ম্যাচ খেলেছে। সেখান থেকে তাদের শক্তির পাশাপাশি দুর্বল দিকও বের করার চেষ্টা করছি। আশা করছি আমরা ভালো খেলে ইতিবাচক ফল করতে পারবো।'

পাশাপাশি কাতারে পুরো দলই উজ্জীবিত রয়েছে। ডিফেন্ডার তপু বর্মণ ইব্রাহিমের যোগ দেওয়ার বিষয়টিকে স্বস্তির খবর হিসেবে দেখছেন, ‘আজ শুধু জিম ও সুইমিং ছিল। যা আমাদের রিকোভারিতে কাজে দেবে। এরইমধ্যে সুখবর হলো, ইব্রাহিম যোগ দিতে যাচ্ছে। আমরা এখন একটি টিম হিসেবে খেলতে চাই, যাতে ভালো ফল হয়। সব মিলে আমরা সবাই এখন উজ্জীবিত।'

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী