আফগান দলে চেনাজানা ‘শত্রু’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৭:১২আপডেট : ০৩ জুন ২০২১, ১৭:১২

হঠাৎ করেই আফগানিস্তান দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার মাসিহ সাইগানি। শেষ মুহূর্তে আবাহনী লিমিটেড থেকে যোগ দিয়েছেন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দলে। দুই মৌসুম আকাশি-নীল জার্সিতে খেলে এই দেশের হাওয়া-বাতাস মাখিয়ে সবাইকে বেশ ভালো করে চেনাজানা আছে তার। তাই আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে রসদটা বেশ ভালোভাবেই পাচ্ছে আফগানরা। তবে সাইগানির মতে, ম্যাচের দিন যেকোনও কিছু ঘটতে পারে।

৩৪ বছর বয়সী সাইগানির ২০১৫ সালে আফগান জাতীয় দলে অভিষেক হয়। আফগানিস্তানের জার্সিতে ১৩টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন দুটি। ২০১৫ সালের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে গোলও আছে দীর্ঘদেহী এই ডিফেন্ডারের। ২০১৭ সালে জাতীয় দলের হয়ে জর্ডানের বিপক্ষে ম্যাচ খেলার পর আর সুযোগ হয়নি দলে।

ফেডারেশনের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ায় এতদিন ব্রাত্যই থাকতে হয়েছে। তবে নতুন করে এই বয়সে ডাক পেয়ে সাইগানি মনে করছেন, বাংলাদেশের চেয়ে আফগানিস্তান এগিয়ে আছে। তার ভাষায়, ‘আমি মনে করি বাংলাদেশের চেয়ে আফগানিস্তান দলে কোয়ালিটি খেলোয়াড় বেশি আছে। এগিয়েও আছে। কিন্তু ফুটবলে যেকোনও কিছু ঘটতে পারে।’

বাংলাদেশে খেলে সবার সম্পর্কে জানাটা ইতিবাচক হলেও সাইগানি আবার অন্য কথা বলছেন, ‘এটা হয়তো আমাকে কিছুটা সাহায্য করবে। কিন্তু আমাদের কোচিং স্টাফ বাংলাদেশ সম্পর্কে নিশ্চয় অবগত আছেন। ম্যাচে কী করতে হবে তা তাদের জানা আছে।’

সাইগানির মতো দলে অধিকাংশ খেলোয়াড় দেশের বাইরে খেলে থাকেন। নিজ দেশে থাকেন এমন খেলোয়াড় কমই আছে। ইউরোপভিত্তিক খেলোয়াড় নিয়েই বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে নামতে যাচ্ছে আফগানরা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম