টুখেলের সঙ্গে চুক্তি বাড়ালো চেলসি

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২১, ২০:৪৮আপডেট : ০৪ জুন ২০২১, ২০:৪৮

ইংলিশ প্রিমিয়ার লিগে বেহাল দশা ছিল চেলসির। গত জানুয়ারিতে ঠিক সেই অবস্থাতেই ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জায়গায় দায়িত্ব দেওয়া হয় টমাস টুখেলকে। দায়িত্ব নিয়ে ক্লাবটির চেহারা পাল্টে দিয়েছেন পুরোপুরি। লিগে দ্বিতীয় হয়েছে চেলসি, খেলেছে এফএ কাপের ফাইনালেও। সবচেয়ে বড় কীর্তিটি হলো ৯ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়েছেন চেলসিকে। তাই অনুমিতভাবেই টমাস টুখেলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

২০২৪ সাল পর্যন্ত জার্মান এই কোচের হাতেই থাকছে চেলসির দায়িত্ব। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

টুখেলের অধীনে চেলসি ৩০ ম্যাচ খেলে জিতেছে ১৯টি। এর মধ্যে প্রথম ১৪ ম্যাচই তারা অপরাজিত ছিল। হেরেছে ৫টিতে। চুক্তির পর চেলসির পরিচালক মারিনা গ্রানোভসকায়া বলেছেন, ‘টুখেল যোগ দিয়ে দলের সঙ্গে একাত্ম হয়ে গেছে।’

টুখেল এমন একজন কোচ যিনি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছেন। গতবার প্যারিস সেন্ত জার্মেইকে ফাইনালে নিয়ে গেছেন। আর এবার ট্রফি এনে দিলেন চেলসিকে।

ব্লুদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর টুখেল প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এরচেয়ে ভালো উপলক্ষ আর হয় না। সামনের দিকে অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম