বাংলাদেশ ম্যাচের আগে ভারতের ‘হুঙ্কার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২১, ১৯:২৭আপডেট : ০৬ জুন ২০২১, ১৩:০৬

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে অ্যাওয়ে ম্যাচে ভারতের সঙ্গে এগিয়ে থেকেও ড্র করতে হয়েছিল বাংলাদেশকে। কলকাতার সল্টলেক স্টেডিয়ামের সেই ম্যাচটি এখনও স্মৃতিতে টাটকা। এবার জামাল ভূঁইয়াদের সামনে কাতারে ‘হোম ম্যাচের’ লড়াই। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সই প্রতিপক্ষের সমীহ আদায় করে নিচ্ছে। এই যেমন কলকাতার অ্যাওয়ে ম্যাচে ভারতকে সমতায় ফেরানো আদিল খান দুই দলকে একই জায়গায় রাখছেন। তবে একই সঙ্গে কঠিন লড়াইয়ের হুঙ্কারও ছাড়লেন তিনি।

কাতারে আফগানিস্তানকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ। পিছিয়ে পড়ে তপু বর্মণের গোলে ৮৪ মিনিটে ১ পয়েন্ট নিশ্চিত হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। জেমি ডে’র দলের লড়াকু পারফরম্যান্স সবার দৃষ্টি কেড়েছে। আসছে ৭ জুনের ভারত ম্যাচ নিয়ে এখন যত ভাবনা।

সেই ম্যাচের আগে বাংলাদেশকে সমীহ করছেন ভারতের ডিফেন্ডার আদিল খান। তবে বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেরার হুঙ্কারও দিয়েছেন ৩২ বছর বয়সী ডিফেন্ডার, ‘আমাদের ডিফেন্স-লাইন ভালো। এশিয়ার চ্যাম্পিয়ন কাতারকে অনেকক্ষণ আটকে রেখেছিলাম। অবশ্যই এবার আমরা বাংলাদেশকে কঠিন লড়াইয়ের সামনে ফেলবো। আমরা সর্বোচ্চটা দিয়ে লড়বো। এটা ভালো লড়াই হতে যাচ্ছে। আমরা তাদের সঙ্গে লড়াই করার জন্য তৈরি।’

ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল সাদ উদ্দিনের লক্ষ্যভেদে। এবার অবশ্য জাল অক্ষত রাখতে চায় ভারত। আদিল খান বললেন, ‘বাংলাদেশকে গোল করা থেকে আটকানো সম্ভব। আমরা কাতারের সঙ্গে ভালো করেছি। রক্ষণ ভালো কাজ করেছে। তবে বাংলাদেশও ভালো করছে। অনেকটা সমমানের দল। তারা ফুটবলে উন্নতি করছে। আমরা তাদের সঙ্গে আগেই খেলেছি, তাদের খেলা ভালো। আমরাও ভালো খেলার জন্য প্রস্তুত।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম