ভারতের বিপক্ষে ম্যাচ, উত্তেজনা স্পর্শ করেছে জেমি ডেকেও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২১, ২০:৫১আপডেট : ০৬ জুন ২০২১, ২২:৫৫

কলকাতায় ভারতের বিপক্ষে আগে গোল করেও ১-১ স্কোরে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। সেই ম্যাচের স্মৃতি বাংলাদেশ শিবিরে এখনও জ্বলজ্বলে। তবে ম্যাচটি ড্র হলেও বেশ কঠিন লড়াই হয়েছিল। কাল সোমবার আবারও জামাল ভূঁইয়াদের সামনে সেই একই প্রতিপক্ষ। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের ‘হোম ম্যাচে’ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে উত্তেজনার আমেজ আগে থেকেই টের পাওয়া যাচ্ছে। দলের সবার মতো সেটি স্পর্শ করেছে বাংলাদেশ কোচ জেমি ডেকেও। পাশাপাশি এই লড়াইটি যে বেশ কঠিন হবে, সেটিও মানছেন। এরপরেও কঠিন ম্যাচ থেকে কিছু পাওয়ার আশা ছাড়ছেন না তিনি। কারণ, আফগানদের বিপক্ষে ড্র করে বাংলাদেশের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে।

তাই তো জেমি ডে ম্যাচের আগে বলেছেন, ‘আমরা আগামীকালের ম্যাচের জন্য অপেক্ষায় আছি। আগের ম্যাচে আফগানদের বিপক্ষে ড্রয়ে আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। তবে এটাও জানি, ভারতের বিপক্ষে ম্যাচটা বেশ কঠিন হবে। ওরা আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে ৮০ ধাপ এগিয়ে আছে। তাদের বিপক্ষে পয়েন্ট পেতে হলে সেরাটা খেলতে হবে।’

বাংলাদেশ যেমন আফগানদের রুখে দিয়েছে, একই গ্রুপ থেকে ভারত অবশ্য রুখে না দিলেও ১০ জন নিয়ে লড়াই করে কাতারের কাছে ১-০ গোলে হেরেছে। তাই এই ভারতের মুখোমুখি হওয়ার আগে খুব সতর্ক ডে, ‘আগের ম্যাচে কাতারের বিপক্ষে ভারত নিজেদের পারফরম্যান্স দেখিয়েছে। সেটা ভালো ছিল। এখন আমাদের এই ম্যাচ থেকে কিছু পেতে হলে সেরাটা খেলতে হবে। আশা করছি আমরা ভালো খেলতে পারবো। সামনের ম্যাচ থেকে কিছু পাওয়ার আশায় আছি, আমরা আত্মবিশ্বাসী।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী