প্রথমার্ধে ভারতকে আটকে রেখেছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২১, ২১:০১আপডেট : ০৭ জুন ২০২১, ২১:০৯

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। মাঠের লড়াইয়েও আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে সুনীল ছেত্রীর দল। কিন্তু বাংলাদেশের আঁটসাঁট রক্ষণে গোল পায়নি ভারত। বিশ্বকাপ বাছাই ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষকে আটকে রেখেছে বাংলাদেশ। স্কোরলাইন গোলশূন্য রেখেই বিরতিতে গেছে দুই দল।

কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ইগোর স্টিমাচের দল। কিন্তু সফল হতে পারেনি তারা। বাংলাদেশের কড়া রক্ষণভেদ করে জাল খুঁজে পাওয়া হয়নি ভারতের।

বরং ম্যাচে প্রথম আক্রমণটা বাংলাদেশই করেছে। ৯ মিনিটে রহমতের লম্বা থ্রো-ইন থেকে কাজী তারিক রায়হান বক্সের ভেতরে থেকে বলে টোকা দিতে পারেননি। এর কয়েক মিনিট পর থেকে ভারত একচেটিয়া আক্রমণ করেছে।

১৫ মিনিটে ব্রেন্ডন ফের্নান্ডেজের পাস থেকে মানভির সিং গোলকিপার আনিসুর রহমান জিকোকে একা পেয়েও পোস্টে শট নিতে পারেননি। তিন মিনিট পর সুরেশের শট গোলকিপার জিকো তালুবন্দি করেন।

৩৫ মিনিটে নিশ্চিত গোল খাওয়া থেকে বেঁচে যায় বাংলাদেশ। মানভির সিংয়ের বাঁ প্রান্তের কর্নারে চিংগেলসানার জোরালো হেড গোললাইন থেকে রিয়াদুল হাসান শরীর দিয়ে ‘ক্লিয়ার’ করে দলকে ম্যাচে রাখেন।

তবে চার মিনিট পর বাংলাদেশ সুযোগ পেয়েছিল। রহমতের থ্রো ইনে কাজী তারিকের ব্যাক হেড গোলকিপার গুরুপ্রীত তালুবন্দী করেন।

একটি মাত্র পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে একাদশ সাজিয়েছেন জেমি ডে। আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান কোচের আস্থা অর্জন করে ভারতের বিপক্ষেও একাদশে জায়গা করে নিয়েছেন।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন মিডফিল্ডার সোহেল রানা। হাতে ব্যথা পাওয়ায় এক মাসের জন্য ছিটকে গেছেন তিনি। তার জায়গায় জেমি ডে মানিক হোসেন মোল্লাকে রেখেছেন শুরুর একাদশে।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান, রহমত মিয়া, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া, কাজী তারিক রায়হান, রিয়াদুল হাসান, মানিক হোসেন মোল্লা ও রাকিব হোসেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান