বাংলাদেশি পাসপোর্ট পেয়ে আপ্লুত কিংসলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২১, ১৬:৩৩আপডেট : ১৬ জুন ২০২১, ২০:৩৬

নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটা কিংসলে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন অনেক দিন হয়েছে। জাতীয় পরিচয়পত্রও মিলেছে কিছু দিন হলো। এবার এলিটা কিংসলে পেলেন বাংলাদেশি পাসপোর্ট। বুধবার সকালে দশ বছর মেয়াদি ই-পাসপোর্ট গ্রহণ করেছেন নাইজেরিয়ার নাগরিকত্ব প্রত্যাহার করে আসা এই স্ট্রাইকার।

লাল-সবুজ পাসপোর্ট হাতে পেয়ে এই ফুটবলার এখন খুব আপ্লুত। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি ফুটবলার, সব সময় খেলতে চাই। জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের জন্য খেলতে পারছিলাম না। এখন আমি বাংলাদেশি হিসেবে ফুটবল খেলতে পারবো। আর কোনও বাধা নেই। আমি শিগগিরই মাঠে নেমে ক্লাবের হয়ে খেলতে চাই। এরপর বাংলাদেশ দলে জায়গা করে নিতে চাই। যদিও পথটা সহজ নয়। পারফরম্যান্স দেখিয়ে জায়গা করে নিতে হবে।’

এলিটা কিংসলে নাইজেরিয়ান হিসেবে বাংলাদেশের ঘরোয়া ফুটবল খেলছেন দশ বছর ধরে। এরমধ্যে বাংলাদেশি মেয়ে লিজাকে বিয়ে করেছেন বছর পাঁচেক হলো। তখন থেকেই বাংলাদেশের নাগরিক হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। সফলও হয়েছেন। মার্চে বাংলাদেশ সরকারের কাছ থেকে নাগরিকত্ব সনদ পেয়েছেন। লকডাউনের জন্য জাতীয় পরিচয়পত্র পেতে তার দেরি হয়। শেষ পর্যন্ত এক সপ্তাহ আগে তার হস্তগত হয়েছে জাতীয় পরিচয়পত্র। অবশেষে আজ পেলেন ই-পাসপোর্ট। এর ফলে বসুন্ধরা কিংসের হয়ে ঘরোয়া লিগে অংশগ্রহণ করার জন্য আর কোনও বাধা রইলো না কিংসলের।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম