ইরান ও জর্ডানের গ্রুপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ১৫:৫৭আপডেট : ২৪ জুন ২০২১, ১৬:০০

এএফসি মেয়েদের এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশের অবস্থান ‘জি’ গ্রুপে। এই গ্রুপে আরও রয়েছে ইরান ও জর্ডান। আজ (বৃহস্পতিবার) এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কার্যালয়ে ড্র অনুষ্ঠিত হয়েছে।

২৮ দল ৮ গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল খেলবে মূল পর্বে। আগামী সেপ্টেম্বরে হবে বাছাই পর্ব। এরপর সামনে বছরের জানুয়ারীতে ১২ দল নিয়ে মূল পর্ব হবে ভারতে। সেখানে আগের বারের চ্যাম্পিয়ন জাপান, রানার্স-আপ অস্ট্রেলিয়া, তৃতীয় স্থান পাওয়া চীন ও স্বাগতিক ভারত খেলবে সরাসরি।

বাছাই পর্ব নিয়ে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করবো মূল পর্বে জায়গা করে নেওয়ার। আমাদের মেয়েরা খেলার মধ্যে আছে। আশা করছি, ভালো কিছু হবে। আমরা গ্রুপ পর্বের খেলার জন্য স্বাগতিক হতে চেয়েছি। হলে ভালো হবে।'

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম