‘বাংলাদেশি’ হয়ে মাঠে নামার অপেক্ষায় কিংসলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২১, ২২:৫২আপডেট : ২৫ জুন ২০২১, ২২:৫২

অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এলিটা কিংসলের। এতদিন ঢাকার মাঠে খেলেছেন নাইজেরীয় স্ট্রাইকার পরিচয়ে। এবার ‘বাংলাদেশি’ হিসেবে প্রথমবারের মতো প্রিমিয়ার ফুটবল লিগে মাঠে নামার অপেক্ষায় তিনি। এর ফলে বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম কেউ নিজ দেশের নাগরিকত্ব ছেড়ে ‘বাংলদেশি’ হয়ে খেলতে নামছেন।

কাল শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের ম্যাচে বসুন্ধরা কিংস লড়বে রহমতগঞ্জের বিপক্ষে। সেই ম্যাচেই কিংসের হয়ে মাঠে খেলবেন ‘বাংলাদেশি’ এই স্ট্রাইকার। ‘নতুন’ পরিচয়ে তার মাঠে খেলার জন্য এরই মধ্যে সবরকমের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

অবশ্য বাংলাদেশি মেয়ে লিজাকে বিয়ে করে করে অনেক দিন আগে থেকেই নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। যেটি পেয়েছেন এই বছরের শুরুর দিকে। সবশেষ পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্র পাওয়াতে তার লিগে অংশ নেওয়াটা ছিল সময়ের ব্যাপার। যেটি সম্পন্ন হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নিবন্ধন জমা দিয়ে।

তাই আগামীকালকের ম্যাচে বলতে গেলে ঐতিহাসিকভাবে মাঠে নামতে যাচ্ছেন তিনি। বাংলা ট্রিবিউনকে ৩১ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। বাংলাদেশি নাগরিক হয়ে ঘরোয়া ফুটবলে খেলবো। এর জন্য নিয়মিত অনুশীলন করেছি। কোচ যদি মনে করে, তাহলে খেলার সুযোগ থাকবে। নিজের পারফরম্যান্স দেখাতে পারবো।'

বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন আশাবাদী কিংসলেকে নিয়ে। তিনি বলেছেন, ‘সে একজন ভালো স্ট্রাইকার। আশা করছি, কিংসের হয়ে সে গোল পাবে। দলও উপকৃত হবে।'

কিংসের সভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘কিংসলে লিগ খেলতে পারবে। সব আনুষ্ঠানিকতা শেষ করেছি। আশা করছি ও ভালো করবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান