বিদায়ের পরও রোনালদো ‘গর্বিত’

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২১, ২৩:০৯আপডেট : ২৮ জুন ২০২১, ২৩:০৯

ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে। বেলজিয়ামের কাছে হেরে ট্রফি ধরে রাখার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। দলের বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একাধারে অধিনায়কও। পর্তুগালের এমন বিদায়ে মন খারাপ থাকলেও নিজেদের যাত্রায় ‘গর্ব’ অনুভব করছেন এই তারকা।

শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে পর্তুগাল লড়াই করেছে। এক গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার কম চেষ্টা করেনি। কিন্তু সফল হতে পারেনি। বিষণ্ণ মনে রোনালদো-পেপেদের মাঠ ছাড়তে হয়েছে। দলের এমন লড়াকু মনোভাব দেখে ম্যাচের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন রোনালদো। সেখানে এই তারকা লিখেছেন, ‘আমরা যে ফল চেয়েছিলাম, তা পাইনি । ইউরোর পরীক্ষা থেকে বের হয়ে যেতে হয়েছে । কিন্তু আমরা আমাদের যাত্রায় গর্বিত, আমরা ইউরোর শিরোপা ধরে রাখার জন্য সবকিছু দিয়েছি। দলের সবাই প্রমাণ করেছে যে তারা এখনও পর্তুগিজদের অনেক আনন্দ দিতে পারে।’

এই ম্যাচে গোল পেলে ইরানের আলী দাইকে টপকে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়তে পারতেন। কিন্তু তা হয়নি। বিদায়ের পর নিজেদের ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল হয়নি ৩৬ বছর বয়সী তারকার, ‘ ভক্তরা শুরু থেকে শেষ পর্যন্ত দলকে সমর্থন দিয়ে এসেছে । তাদের জন্যই আমরা দৌড়েছি এবং যুদ্ধ করেছি। এছাড়া তাদের ও আমাদের মধ্যে বিশ্বাস স্থাপন করার জন্যও। তাদের প্রতি আমাদের আন্তরিক ও গভীর কৃতজ্ঞতা।’

পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার বিজয়ী বেলজিয়ামকে শুভকামনা জানিয়েছেন এভাবে, ‘বেলজিয়ামকে অভিনন্দন এবং প্রতিযোগিতায় সকল দলের জন্য শুভকামনা রইলো । সামনের দিকে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো।’

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম