মেসিকে হারিয়ে বর্ষসেরা গোলদাতা ব্রাজিলের ওয়েন্ডেল লিরা

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০১৬, ০০:৪৭আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ০১:৩১

বর্ষসেরা গোলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন লিওনেল মেসি, আলেসান্দ্র ফ্লোরেঞ্জি ও ওয়েন্ডেল লিরা। তবে সবাই ছাড়িয়ে পুসকাস অ্যাওয়ার্ড নামে পরিচিত বিশ্বসেরা গোলদাতার পুরস্কার জিতেছেন ওয়েন্ডেল লিরা।  ওয়েন্ডেল লিরা

মনোনয়ন প্রাপ্তদের মধ্যে সবচেয়ে অপরিচিত মুখ ছিলেন ওয়েন্ডেল লিরা। ব্রাজিলের ঘরোয়া লিগের দল গোইয়ানোর হয়ে খেলেন তিনি। ঘরোয়া লিগে হয়ে আতলেতিকো গো গোইয়ানেসিয়ার বিপক্ষে অসাধারণ এক বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন তিনি। বাইসাইকেল কিকে করা অসাধারণ গোলটির সুবাদে পুসকাস অ্যাওয়ার্ড জিতলেন তিনি। 

২০১০ সাল থেকে বর্ষসেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হয়। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো একবারও এই অ্যাওয়ার্ডটি জিতেননি। গত বছর পুসকাস অ্যাওয়ার্ড জিতেন রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। এছাড়া ২০১৩ সালে জাতান ইব্রাহিমোভিচ, ২০১২ সালে মিরেরাস্লাভ স্কচ, ২০১১ সালে ব্রাজিলিয়ান তারকা নেইমার ও ২০১০ সালে হামিত আলতিনতোপ এই অ্যাওয়ার্ড জিতেন।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম