ব্যালন ডি'অর মেসির

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০১৬, ০০:৫২আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ০১:৩৫

সোমবার জুরিখের ফিফার কংগ্রেস হাউসে আলো ঝলমলে মঞ্চ সাজানো। অধীর আগ্রহে অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। ফিফার জনবহুল কংগ্রেস হাউসে পিন পতন নীরবতা। ঘোষণা করা হবে ২০১৫ ফিফা ব্যালন ডি’অর বিজয়ীর নাম। বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা। সবার চোখ ফিফা কংগ্রেস হাউসের দিকে। ব্রাজিলিয়ান কিংবদন্তি রিকার্ডো কাকা ঘোষণা করলেন ফিফা ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীর নাম। লিওনেল মেসি! এ নিয়ে রেকর্ড পাঁচবার এ পুরস্কার জিতলেন আর্জেন্টাইন অধিনায়ক। পঞ্চমবারের মতো ব্যালন ডি`অর পুরস্কার হাতে লিওনেল মেসি

গত দুবার ( ২০১৩ ও ২০১৪ সালে) তাকে দ্বিতীয় স্থানে ঠেলে এ পুরস্কার জিতেছিলেন রোনালদো। এবার সিআর সেভেনকে হারিয়ে রাজত্ব পুনরুদ্ধার করলেন মেসি। পেছনে ফেলেছেন নিজের প্রিয় ক্লাব সতীর্থ নেইমারকেও। 

এছাড়া পুরুষ বিভাগের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন বার্সার স্প্যানিশ কোচ লুইস এনরিকে। বর্ষসেরা গোলদাতার পুরস্কার (পুসকাস অ্যাওয়ার্ড) জিতেছেন ওয়েন্ডেল লিরা (ব্রাজিল)। ওমেন ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন কার্লি লয়েড। সেরা মহিলা কোচের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের জিল এলিস।

লিওনেল মেসির সঙ্গে এবারের ব্যালন ডি’অর পুরস্কার জয়ের দাবিদার ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। এই দু’জনকে ছাপিয়ে লিওনেল মেসিই জিতলেন এই পুরস্কার। এ নিয়ে পঞ্চমবারের মতো এই পুরস্কার জিতে সবাইকে ছাড়িয়ে গেলেন এই ফুটবল জাদুকর মেসি। গড়লেন অনন্য এক ইতিহাস। এর আগে টানা তিনবার (২০১০, ২০১১ ও ২০১২) ফিফা ব্যালন ডি’অর জিতেও রেকর্ড গড়েন তিনি। এছাড়া ২০০৯ সালে জিতেছিলেন ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার খেতাব। যেটি বর্তমানে ব্যালন ডি'অর নামে পরিচিত।    ব্যালন জয়ের পর কাকার সঙ্গে মেসি

১৯৯১ সাল থেকে ফিফা বিশ্ব বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ২০১০ সাল থেকে সেটি পরিবর্তিত হয় ব্যালন ডি'অর-এ।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম