সপ্তম ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখতেই পারেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২১, ১৪:৫৮আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৫:০৩

ক্লাবের হয়ে সবকটি ট্রফি জেতা হয়ে গেছে লিওনেল মেসির। তাও একাধিকবার। বাকি ছিল শুধু আর্জেন্টিনার হয়ে শিরোপা জয়। দীর্ঘদিনের সেই স্বপ্নও পূরণ হয়েছে ৩৪ বছর বয়সী তারকার। কোপা আমেরিকা জিতে আলবিসেলেস্তেরা ২৮ বছর পর সমর্থকদের মুখে হাসি ফুটিযেছেন। এমন সাফল্যের পেছনে লিওনেল মেসিরই সবচেয়ে বড় অবদান।

তাই এবার ব্যালন ডি অ’রের ফেভারিট হিসেবে মেসির নামই বেশি উচ্চারিত হচ্ছে। সেটি হলে তা হবে মেসির ক্যারিয়ারে সপ্তম ব্যালন ডি’অর!

এই মৌসুমে বার্সা তারকা ৪৭টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৩৮টি, এসিস্ট আছে ১৪টিতে। ম্যাচসেরা হয়েছেন ২৬ বার। লা লিগায় পিচিচি ট্রফি ছাড়াও জিতেছেন কোপা দেল রে। জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় ট্রফি জয় ছাড়াও গোল্ডেন বুট জিতেছেন প্রথমবার। চার গোলের পাশাপাশি পাঁচটিতে এসিস্ট করেছেন। এর ওপর আর্জেন্টিনার হয়ে ১২ গোলের ৯টিতেই ছিল তার জোরালো ভূমিকা!

এসবের বিচারে মেসিকে এগিয়ে রাখলেও ভুলে গেলে চলবে না এখানে বাকি প্রতিদ্বন্দ্বীরাও রয়েছেন। বড় তারকাদের মধ্যে কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্তিয়ানো রোনালদোরা হয়তো এবার তাকে চ্যালেঞ্জ জানাতে পারবেন না। তার কারণটা হলো এমবাপ্পে এবার লিগ ওয়ান জিততে পারেননি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্তিয়ানো রোনালদোও সিরি আ’র ট্রফি জিততে পারেনি, পারেননি ইউরো জিততেও। রবার্ত লেভোনদভস্কি জার্মানিতে গোলের নতুন রেকর্ড গড়লেও ইউরোতে ফিরেছেন খালি হাতে।

সেই তুলনায় ইতালির কিয়েলিনি ও বোনুচ্চি ব্যালন ডি অ’র জয়ের দাবি করতে পারেন। চেলসির এনগোলো কন্তে ও ম্যাসন মাউন্টও চ্যাম্পিয়নস লিগে ভালো করে এই দৌড়ে নাম লেখাতে পারেন। তবে জর্জিনিয়ো চ্যাম্পিয়নস লিগ ও ইউরো জেতায় মেসির বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হতে পারেন। কিন্তু সব দিক বিবেচনা করলে সেখানে বেশ এগিয়ে আছেন মেসিই!

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি