বর্ণবাদী আক্রমণের জবাবে যা বললেন রাশফোর্ড  

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২১, ১৭:০৬আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৭:১৫

ইউরোর ফাইনালে ইংল্যান্ডের হারের পর থেকে মার্কাস রাশফোর্ড স্বস্তিতে নেই। বিশেষ করে ইতালির বিপক্ষে পেনাল্টি মিসের পর থেকেই বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। শুটআউটে তার মতো ব্যর্থ ছিলেন জেডন সাঞ্চো ও বুকায়ো সাকাও। এই ব্যর্থতায় রাশফোর্ড ক্ষমা চাইলেও বর্ণ নিয়ে আক্রমণ করায় এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।  

ইংলিশ তিন তারকার পেনাল্টি মিসে ইতালির কাছে ৩-২ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় লক্ষ্যবস্তুতে পরিণত হন সবাই। রাশফোর্ড মেনে নিয়েছেন যে ওই সময় তার আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। টুইটারে বিশাল বক্তব্যে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড বলেছেন, ‘জানি না কোথা থেকে শুরু করবো। এখন আমার অনুভূতি প্রকাশ করতেও ভাষা খুঁজে পাচ্ছি না। এই মৌসুমটা আমার জন্য কঠিন ছিল, সেটা সবার কাছেই পরিষ্কার। তবে ফাইনালে আমার আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। আমি বরাবরই পেনাল্টি নিতে আত্মবিশ্বাসী থাকি। কিন্তু এবার মনে হয়েছে কোথাও ভুল ছিল।’

সেই ভুলের জন্যই এর পর ক্ষমা চেয়েছেন রাশফোর্ড, ‘ফাইনাল, ৫৫ বছর, একটি পেনাল্টি, ইতিহাস! আমি শুধু এটুকুই বলতে পারি, আমি ‍দুঃখিত।ইশ! ঘটনাটা যদি ভিন্নভাবে হতো। তার পরেও আমি দুঃখ প্রকাশ করছি। সতীর্থদের কাছে চিৎকার করে এটাই বলতে চাই।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘এবারের গ্রীষ্মকালীন ক্যাম্পটি আমার দেখা সেরা। সবাই সেখানে ভূমিকা রেখেছে। এর মাধ্যমে যে ভ্রাতৃত্ব গড়ে উঠেছে সেটি কখনো ভাঙা যাবে না। তোমাদের সফলতাই আমার সফলতা। তোমাদের ব্যর্থতা, আমারও ব্যর্থতা।

এর পরেই তিনি বর্ণবাদ নিয়ে কঠোরভাবে বলেছেন, ‘আমি এমনই একধরনের খেলায় বড় হয়েছি, যেখানে নিজের সম্পর্কে অনেক কিছু পড়ি। সেটা হতে পারে আমার গায়ের রং, কোথায় বড় হয়েছি অথবা আমি কীভাবে মাঠের বাইরে সময় কাটাই। আমি আসলে নিজের পারফরম্যান্সের সমালোচনা গ্রহণ করতে পারি। সেটা পেনাল্টি নিয়ে সারা দিনই হোক না কেন। কিন্তু আমি কে এবং কোথা থেকে এসেছি- তার জন্য কখনো ক্ষমা চাইবো না।’ 

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম