মেসির বিমানে উঠার আগে বোমা আতঙ্ক!

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২১, ১৩:৩৮আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৩:৩৮

প্রথমবারের মতো কোপা আমেরিকা জিতে কোথায় স্বস্তিতে কাটাবেন, তা না নিজ দেশে বোমা আতঙ্কেই কাটাতে হলো লিওনেল মেসিকে! ট্রফি নিয়ে মাতৃভূমি রোজারিওতে যাওয়ার পর স্পেনে ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু স্পেনগামী ফ্লাইটের এক ঘণ্টা আগে জানা যায়, রোজারিওর বিমানবন্দরে বোমা রাখা হয়েছে! আচমকা এমন খবরের পর পুরো ছুটি কাটানোর পরিকল্পনাই ভেস্তে গেছে মেসির।  

মেসি বিমান ধরার কয়েক ঘণ্টা আগে এক ব্যক্তি দাবি করে বসেন যে, বিমানবন্দরে রাখা একটি স্যুটকেসে বোমা রয়েছে! সঙ্গে সঙ্গে বিমানবন্দর খালি করে দেওয়া হয়। বাতিল করে দেওয়া হয় একাধিক ফ্লাইট। এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে যদিও। কিন্তু বোমার খবরটি সত্যিকার অর্থেই সত্যি ছিল কিনা, সেটি জানা যায়নি।

রোজারিও বিমানবন্দর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ বোমা আতঙ্কের কারণে বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দর খালিও করে দেওয়া হয় ।'

পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে এলেও আতঙ্কের কারণে মেসির স্পেন যাত্রা পিছিয়ে গেছে। নিরাপত্তার কারণে আপাতত রোজারিওতেই থাকছেন এই তারকা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম