১২৩ গোল করে সাবিনা-কৃষ্ণাদের ট্রফি জয়ের আনন্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ জুলাই ২০২১, ১৭:১৯আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৭:১৯

আগের ম্যাচে মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। সোমবার লিগের শেষ ম্যাচেও জয় অব্যাহত রাখলো চ্যাম্পিয়নরা। বড় ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি জয়ের উচ্ছ্বাসে মেতেছে সাবিনা-কৃষ্ণারা। সোমবার নাসরিন একাডেমিকে কিংস বিধ্বস্ত করেছে ১৬-০ গোলে! অধিনায়ক সাবিনা খাতুন করেছেন ডাবল হ্যাটট্রিক। কৃষ্ণা করেছেন চার গোল, হ্যাটট্রিক করেছেন স্বপ্নাও। শামসুন্নাহার জুনিয়র, সুমাইয়া ও মারিয়া একটি করে গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেছেন। 

জয়ের পথে গোল উৎসব করেই এগিয়েছে বসুন্ধরা। সব মিলিয়ে লিগে এবার প্রতিপক্ষের জালে ১২৩বার জাল কাঁপিয়েছে কিংস। বিপরীতে খেয়েছে মাত্র এক গোল! বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এই জয়ে বসুন্ধরা কিংস গতবারের মতো এই আসরেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। আর লিগে রানার্সআপ হয়েছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ দল। 

অবশ্য আগের ম্যাচে শিরোপা জিতলেও সেভাবে উদযাপন করেনি কিংস। তাই শেষ ম্যাচ জিতেই ট্রফি নিয়ে উল্লাস করে সবাই। অধিনায়ক সাবিনা খাতুন ট্রফি জিতে বলেছেন, ‘ক্লাবকে আবারও অপরাজিত শিরোপা উপহার দিয়ে আমরা সবাই খুশি।’ 

শিরোপা জয়ের পাশাপাশি দলের দুই স্ট্রাইকার সাবিনা ও কৃষ্ণা গোল করার দিক দিয়েও অন্যদের ছাড়িয়ে গেছেন। কৃষ্ণা সর্বোচ্চ ২৮ গোল করেছেন। এক গোল কম করেছেন সাবিনা। দু’জনই আবার কিংসের জার্সি গায়ে অর্ধশত গোল করার কীর্তি গড়েছেন। এছাড়া আতাউর রহমান কলেজের সোহাগী কিসলু সেরা খেলোয়াড় হয়েছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি