১০ দিন বিরতির পর মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২১, ২২:৫৯আপডেট : ২৯ জুলাই ২০২১, ২২:৫৯

আগামীকাল শুক্রবার  থেকে ফের মাঠে গড়াচ্ছে  প্রমিয়ার লিগ ফুটবল। দুইটি করে ম্যাচ হতে যাচ্ছে। বিকাল চারটায় বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী খেলবে উত্তর বারিধারার বিপক্ষে। একই সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে রহমতগঞ্জের।  গত ১৯ জুলাই সবশেষ খেলা হয়েছিল। 

ঈদের ছুটির পর ২৪ জুলাই থেকে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে ২৩ জুলাই রাতেই খেলা স্থগিত হয়ে যায়। এখন ১০ দিন বিরতি দিয়ে আগামীকাল থেকে নতুন করে খেলা মাঠে গড়াতে যাচ্ছে। 

এদিকে লিগে নতুন ভেন্যু হিসেবে আর্মি স্টডিয়ামকে বেছে নেওয়ার জন্য কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যেন বৃষ্টির মৌসুমে লিগের খেলা চালাতে সমস্যা না হয়।

লিগে বসুন্ধরা কিংস ১৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে আবাহনী লিমিটেড এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ৩৮ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা শেখ জামালের অবস্থান দ্বিতীয়।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস