ব্রাজিলিয়ান রিচার্লিসনের ওপর নজর রিয়ালের

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২১, ২০:৪৬আপডেট : ৩০ জুলাই ২০২১, ২০:৪৬

অলিম্পিক ফুটবল থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। তবে সোনার লড়াইয়ে ভালোমতোই আছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। সেলেসাওদের নকআউট পর্বে নিয়ে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রিচার্লিসনের। এভারটনের এই ফরোয়ার্ডের ওপর নজর পড়েছে রিয়াল মাদ্রিদের।

কোপা আমেরিকার পর ব্রাজিলের অলিম্পিক দলেও আছেন রিচার্লিসন। আছেন কী, গোলের বৃষ্টি ঝরাচ্ছেন টোকিও অলিম্পিকে ছেলেদের ফুটবলে! গ্রুপ পর্বে ৫ গোল করে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। এই মুহূর্তে ব্রাজিল দলে অন্যতম সেনসেশন তিনি। ২৪ বছর বয়সী এই তরুণের ওপর রিয়ালের চোখ পড়াটা স্বাভাবিক।

বিশেষ করে, রিয়ালের নতুন কোচ হয়ে আসা কার্লো আনচেলোত্তির আগ্রহটা বেশি। ইউরোপের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, দুই পক্ষের আলোচনা চলছে এখন। তবে কাজটি সহজ হবে না। কারণ ফর্মে থাকা খেলোয়াড়কে কি আর ছাড়তে চাইবে এভারটন! অবশ্য ক্লাবটি যখন রিয়াল, তখন অসম্ভব বলে কিছু নেই। বাইআউট ক্লজ ভেঙে নিয়ে আসার সামর্থ্য রাখে মাদ্রিদের অভিজাতরা।

এভারটনের জার্সিতে ১০৫ ম্যাচে ৩৩ গোল করেছেন রিচার্লিসন। ওয়াটফোর্ড ছেড়ে ২০১৮ সাল থেকে এই ক্লাবে খেলছেন তিনি।

রিচার্লিসন এখন টোকিও অলিম্পিক নিয়ে ব্যস্ত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবকে হারিয়ে বলেছেন, ‘দলের জয়ে ভূমিকা রাখতে পেরে আমি আনন্দিত। সামনে যে সুযোগই আসবে, তা কাজে লাগাতে হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম