সাফ ফুটবল আয়োজন

দৌড়ে নেই ভারত, এগিয়ে নেপাল ও মালদ্বীপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ০৯:০৬আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৯:০৬

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। শুরুতে নেপাল ও মালদ্বীপের পাশাপাশি ভারত এই প্রতিযোগিতার স্বাগতিক হতে আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে প্রতিযোগিতার অন্যতম সেরা দল ভারত স্বাগতিক হতে চায়নি। এখন স্বাগতিক হওয়ার লড়াইয়ে আছে নেপাল ও মালদ্বীপ।

আগে মৌখিকভাবে ভারত প্রতিযোগিতার স্বাগতিক হতে চেয়েছিল। তবে ৩১ জুলাইয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে শুধু নেপাল ও মালদ্বীপ। আগামী কয়েক দিনের মধ্যে সাফ ফুটবলের ভেন্যু নির্ধারণ হবে।

এই বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছন,‘ভারত শুরুতে আগ্রহ দেখালেও আনুষ্ঠানিকভাবে আবেদন করেনি। এখন নেপাল ও মালদ্বীপের যে কোনও একটি দেশ স্বাগতিক হবে। তবে তার আগে আরও কিছু প্রক্রিয়া আছে। সাফের নির্বাহী কমিটির সভাতে অচিরেই এই বিষয়ে সিদ্ধান্ত হবে।’

সাফ নিজেদের মাঠে করতে চাইলে প্রায় ১ মিলিয়ন ডলার লাগবে। নেপাল ও মালদ্বীপের সরকার তাদের ফুটবল ফেডারেশনকে এই বিষয়ে সাহায্য করার ঘোষণা দিয়েছে। আনোয়ারুল হক হেলাল বলছিলেন, সাফ ফুটবল আয়োজনে মালদ্বীপ ও নেপাল উভয় দেশকে তাদের সরকার সহায়তা করবে বলে জানা গেছে। এখন সাফ ফুটবল আয়োজনে আমাদের দরকার প্রায় এক মিলিয়ন ডলার। এখন যেই দেশ এই অর্থের জোগান দিতে পারবে, এছাড়া অন্য শর্তাবলি পূরণ করতে পারবে তাদেরই সাফের আয়োজক হিসেবে বেছে নেওয়া হবে।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম