এগিয়ে গিয়েও পয়েন্ট হারালো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২১, ২০:১৬আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২০:১৬

সাইফ স্পোর্টং থেকে মোহামেডানে খেলতে এসেছেন জাফর ইকবাল। এরই মধ্যে একাধিক ম্যাচ খেললেও গোলের দেখা পাচ্ছিলেন না। বাংলাদেশ পুলিশের বিপক্ষে সাদা-কালো জার্সি গায়ে প্রথম গোল পেলেন। কিন্তু তাতেও মোহামেডান ৩ পয়েন্ট নিতে পারেনি। প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি লেগে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করতে হয়েছে তাদের।

প্রথম লেগে অবশ্য পুলিশ এফসির বিপক্ষে জিতেছিল মোহামেডান। জাপানি মিডফিল্ডার উরু নাগাতার গোলে ৩ পয়েন্ট নিশ্চিত হয়েছিল। এবার নাগাতা ছিলেন না, মোহামেডানও জিততে পারেনি।

আজ (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। শাহেদ হোসেন মিয়ার পাসে জাফর ইকবাল লক্ষ্যভেদ করে মোহামেডানকে এগিয়ে নেন।

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত মোহামেডান জয়ের সুবাস পাচ্ছিল। কিন্তু পরের মিনিটে পুলিশ এফসি ম্যাচে সমতা ফেরায়। আইভরি কোস্টের ক্রিস রেমি গোল করে দলের হার এড়ান।

লিগে ১৯ ম্যাচে ষষ্ঠ ড্র করা মোহামেডান ৩৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। এক ম্যাচ কম খেলা পুলিশ এফসি ১৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের