পিএসজিকে এখনও ‘হ্যাঁ’ বলেননি মেসি

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২১, ১৭:০৭আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৯:১৬

প্রশ্নটা আসবে স্বাভাবিক, এলোও। বার্সেলোনার অধ্যায় শেষে লিওনেল মেসির ভবিষ্যৎ ঠিকানা কোথায়? সবচেয়ে বেশি শোনা যাচ্ছে প্যারিস সেন্ত জার্মেইয়ের কথা। তাহলে কি পিএসজিতেই- বার্সেলোনায় মেসির বিদায়ী সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্ন ছিল। উত্তরে মেসি জানালেন, এখনও কাউকে চুক্তির বিষয়ে নিশ্চয়তা দেননি তিনি।

বৃহস্পতিবার রাতে বার্সেলোনা নিশ্চিত করে, ন্যু ক্যাম্পে আর থাকছেন না মেসি। তার সঙ্গে সমঝোতায় পৌঁছালেও লা লিগার ‘আর্থিক ও কাঠামোগত বাধায়’ চুক্তি করতে পারছে না তারা। খবরটা হজম হওয়ার আগেই ফুটবল বিশ্বে একটা প্রশ্ন দানা বাঁধে- মেসি তাহলে এখন যাবেন কোথায়? বেজে ওঠে দুটি ক্লাবের নাম- ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ত জার্মেই।

তবে পরের দিন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা জানিয়ে দেয়, মেসির জন্য তারা চেষ্টা করবেন না। তাহলে রেসে থাকে পিএসজি। ইউরোপিয়ান মিডিয়ায় গত দুই দিনে ফরাসি ক্লাব ঘিরেই্ মেসিকে নিয়ে যত খবর। কেউ কেউ তো ছেপেও দিয়েছে, পিএসজিতে তিন বছরের চুক্তি করে ফেলেছেন মেসি। যদিও আর্জেন্টাইন ফরোয়ার্ড আজ (রবিবার) জানালেন, চুক্তি তো দূরে থাক, কাউকে কথাও দেননি। একই সঙ্গে এটাও জানিয়ে রাখলেন, গুঞ্জনে থাকা পিএসজি শুধু নয়, আরও অনেক ক্লাবই যোগাযোগ করছে তার সঙ্গে।

পিএসজিতে যাওয়ার প্রশ্নে মেসি বলেছেন, ‘এটা একটা সম্ভাবনা। আমি এখনও কাউকে কোনও রকম নিশ্চয়তা দেইনি (আমি তাদের ওখানে যাবো)। যখন (বার্সেলোনার) সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এরপর থেকে আমি অনেক ফোন পেয়েছি এবং আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। তবে আলোচনা চলছে। সামনেই জানা যাবে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম