বার্সেলোনায় মেসির ‘১০ নম্বর জার্সি’ কে পরবে?

স্পোর্টস ডেস্ক 
১০ আগস্ট ২০২১, ১৩:৪০আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৩:৪৮

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে লিওনেল মেসির। অথচ এই ক্লাবেই ২০০৮ সাল থেকে ১০ নম্বর জার্সি পরে মাঠ মাতিয়ে আসছিলেন। চুক্তি না হওয়ায় আসছে মৌসুমে আর এই জার্সিতে বার্সা কিংবদন্তিকে দেখা যাবে না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মেসির ১০ নম্বর জার্সি কে পাবেন?

এমন প্রশ্ন উঠলেও ১৩ বছর ধরে মেসির সঙ্গে এই ১০ নম্বর জার্সি অনেকটাই মিলেমিশে একাকার। যে কারণে হুয়ান গাম্পার ট্রফি জেতার দিনে দশম মিনিটে মেসিকেই স্মরণ করেছিলেন সমর্থকরা। এখন পরিস্থিতি পাল্টানোয় নতুন করে কেউ এই জার্সি পরে মাঠে নামার সম্ভাবনা আপাতত কমই! তার প্রমাণও পাওয়া গেছে সর্বশেষ ম্যাচে। জুভেন্টাসের বিপক্ষে ১০ নম্বর জার্সি পরে কেউ মাঠে নামার সাহসই করতে পারেননি।

অবশ্য মেসির আগে এই ১০ নম্বর জার্সি পরে রিভালদো, রিকুয়েলমে ও রোনালদিনহোরা মাঠ মাতিয়েছেন। এরমধ্যে মেসিই সবচেয়ে বেশি সময় ধরে এই জার্সি পরে খেলেছেন। এছাড়া রোনালদিনহো পরেছেন পাঁচ বছর। এখন দেখার বিষয় হচ্ছে বার্সেলোনায় ১০ নম্বর জার্সি কি এবার ‘সাময়িক অবসরে’ যাবে, নাকি অন্য কারও গায়ে উঠবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী