মোহামেডান ও সাইফ স্পোর্টিংয়ের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ১৯:০০আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৯:০০

প্রিমিয়ার ফুটবল লিগে আগেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়েছে। বসুন্ধরা কিংস চার ম্যাচ হাতে রেখে শিরোপা ঘরে তুলেছে। এবার চলছে রানার্সআপ ছাড়াও শীর্ষ চারে থাকার লড়াই। মঙ্গলবার ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে মোহামেডান। একই দিনে শেখ রাসেলকে ৪-২ গোলে হারের তিক্ত স্বাদ দিয়েছে সাইফ স্পোর্টিং।

মোহামেডান ২০ ম্যাচে ১০ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ব্রাদার্স এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে তলানিতে। সাইফ স্পোর্টিং ৩২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। শেখ রাসেল তৃতীয় হারে ৩০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে।

আর্মি স্টেডিয়ামে ৪১ মিনিটে শাহেদ হোসেন মিয়ার গোলে এগিয়ে যায় মোহামেডান। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে। এই গোলের পরই ব্রাদার্সের হার নিশ্চিত হয়। 

অপর দিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নবম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। নাইজেরিয়ান ফরোয়ার্ড জন ওকোলির কোনাকুনি শট ক্রসবারে লেগে ফিরে আসার পর গোলমুখে থাকা শেখ রাসেলের আসাদুজ্জামান বাবলুর গায়ে লেগে জালে জড়িয়ে যায়। চার মিনিট পরই ওবি মোনেকের গোলে সমতায় ফিরেছিল শেখ রাসেল।

কিন্তু আধিপত্য দেখিয়ে পরে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং-ই। ২৭ মিনিটে আবিদ আহমেদের লম্বা ক্রসে নিখুঁত শটে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন ইকেচুকু কেনেথ। ৪০ মিনিটে ব্যবধান আরও বাড়ান ওকোলি। হেডে করে ঠিকানা খুঁজে নেন এই নাইজেরিয়ান।

দ্বিতীয়ার্ধে সাইফের গোল ব্যবধান বাড়তে সময় লাগেনি। ৫২ মিনিটে ইকেচুকেু কেনেথ ঠিকানা খুঁজে নেন জালের। শেখ রাসেল ৬৩ মিনিটে ওবি মোনেকের গোলে ঘুরে দাড়ানোর ইঙ্গিত দিলেও শেষ রক্ষা হয়নি। সাইফুল বারী টিটুর দল ৪-২ স্কোরলাইন রেখেই মাঠ ছেড়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম