চেলসি ও ম্যানসিটির হোঁচট

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৬, ০৫:১১আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১০:৫৪

নতুন বছরের প্রথম দুই ম্যাচ দারুণ জয় পেলেও ফের হোচট খেয়েছে চেলসি। ঘরের মাঠে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। বুধবারের ম্যাচে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটিও, এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানুয়েল পোল্লেগ্রিনির দল। চেলসি ও ম্যানসিটির হোঁচট
বুধবার রাতে ঘরের মাঠেও ভালো শুরু করেছিল চেলসি। ২০তম মিনিটে ডান দিক থেকে সার্বিয়ার ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের আড়াআড়ি পাস পেয়ে দলকে এগিয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতা। তবে ৩৩তম মিনিটে ডি বক্সের অনেকটা দূর থেকে জোরালো শটে গোলটি শোধ করে দেন অতিথিদের ইংলিশ মিডফিল্ডার ক্রেইগ গার্ডনার।

৭৩তম মিনিটে আইরিশ ডিফেন্ডার গ্যারেথ ম্যাকাউলির আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় চেলসি। তবে ৮৬তম মিনিটে আইরিশ মিডফিল্ডার জেমস ম্যাকক্লিনের গোলে ফের সমতায় ফিরে ব্রমউইচ। এই ড্রয়ে ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে চেলসি।

নিজেদের মাঠে পয়েন্ট হারালেও তৃতীয় স্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচে মানুয়েল পেল্লেগ্রিনির দলের পয়েন্ট ৪০। আর্সেনাল ও লেস্টার সিটির পয়েন্ট সমান ৪৩, তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে লিভারপুলের সঙ্গে ৩-৩ গোলে ড্র করা আর্সেন ওয়েঙ্গারের দল।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম