বাংলাদেশের ফুটবলে ইতিহাস গড়লেন সালমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২১, ১৮:৫৪আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৮:৫৪

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এই প্রথম নারী রেফারি ম্যাচ পরিচালনায় যুক্ত হয়েছেন। সহকারী রেফারি হিসেবে সালমা আক্তার আজ (সোমবার) মোস্তফা কামাল স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ ও উত্তর বারিধারা ক্লাবের ম্যাচে দায়িত্ব সামলেছেন। আর এরই সঙ্গে দেশের ফুটবল ইতিহাসে প্রথম নারী হিসেবে শীর্ষ পর্যায়ে ম্যাচ পরিচালনায় যুক্ত হয়ে ইতিহাস গড়লেন।

এ প্রসঙ্গে বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম নেসার বলেছেন, ‘ছেলেদের প্রিমিয়ার লিগ ম্যাচে এই প্রথম কোনও নারী রেফারি ম্যাচ পরিচালনায় ছিলেন। এর আগে কখনও এমনটা হয়নি।’

সালমার নাম এলিট রেফারি প্যানেলের জন্য ফিফায় পাঠানো হয়েছে। ম্যাচ পরিচালনার জন্য ফিফা ভিডিও চেয়েছে। তাই ছেলেদের ম্যাচ পরিচালনায় সালমাকে যুক্ত করেছে রেফারিজ কমিটি।

গত বছর পরীক্ষায় পাস করে ২০২১ সালের জন্য ফিফার সহকারী রেফারি হয়েছেন সালমা। রেফারিংয়ের পাশাপাশি ঢাকার ইডেন মহিলা কলেজে স্নাতক করছেন তিনি। 

ম্যাচ পরিচালনা করার অনুভূতি সালমা বাংলা ট্রিবিউনের কাছে ভাগাভাগি করেছেন এভাবে, ‘অনেক ভালো লাগছে। মেয়েদের চেয়ে ছেলেদের ম্যাচ পরিচালনায় মনোযোগ বেশি দিতে হয়েছে। পরিশ্রমও বেশি। আগামীতে ফিফা রেফারি হওয়ার স্বপ্ন দেখি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক