বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো ফলটাই চান জেমি ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ আগস্ট ২০২১, ০১:১৯আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০১:২০
image

লন্ডনে ছুটি কাটিয়ে জেমি ডে এখন ঢাকায়। কোয়ারেন্টিন পর্ব সেরে সোমবার দেখা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে। সেখানে জাতীয় দলের আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভা শেষে সংবাদমাধ্যমের কাছে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো ফলটাই চান বলে মনে করিয়ে দিলেন ইংলিশ কোচ। 

সামনে ফিফা প্রীতি ম্যাচ ও সাফ ফুটবল রয়েছে। ডে বলেছেন 'অবশ্যই আমরা সবাই জয় চাই এবং বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো ফলটাই চাই। এর জন্য বিকল্পগুলো দেখছি, কোথায় উন্নতি করা যায়, কীভাবে খেলোয়াড়দের সাহায্য করা যায়, তুলনামূলক ভালো দলের বিপক্ষে কীভাবে ওদের পারফরম্যান্সের উন্নতি করা যায়। এটা একটা ভালো মিটিং ছিল। এখানে সব বিষয়ই এসেছে। আমার কাজ হলো ঠিক পথে রাখা এবং সাফে ভালো করা। ' 

আসছে জাতীয় দলে তেমন পরিবর্তন হবে না বলে ডে অকপটে বলে গেলেন 'আমার এখানে থাকা গত তিন বছরে দেখছি, প্রতিটি দলে সেই একই খেলোয়াড় খেলছে। আমরা আসলেই নতুন ১০/১২ জন খেলোয়াড় যোগ করতে পারিনি। এখানে এমন কয়েক জন খেলোয়াড় আসতে পারে যাদের আগে আমরা বাছাই করিনি। বাংলাদেশের বাইরে অনুশীলন করছে এমন কিছু খেলোয়াড়ও হয়ত আসতে পারে। যদিও কোভিড পরিস্থিতিতে এটা বেশ কঠিন। তবে বড় ধরনের পরিবর্তন হবে না। দুয়েকটা জায়গায় পরিবর্তন হতে পারে।'

আসছে প্রীতি ম্যাচ নিয়ে ডের মূল্যায়ন 'কিরগিজস্তান, ফিলিস্তিনের বিপক্ষে খেলা কঠিন হবে। ওদের র‍্যাংকিং ভালো। প্রস্তুতির দিক থেকে এটা আমাদের জন্য ভালো চ্যালেঞ্জ ও পরীক্ষা হবে। সত্যি কথা হল, বাস্তবিক অবস্থান থেকে আমরা এই সব ম্যাচ জেতার আশা করতে পারি না কিন্তু আমি ভালো পারফরম্যান্স চাই। আমরা হয়তো ভিন্ন পদ্ধতি ও ট্যাকটিস নিয়ে চেষ্টা করতে পারি। ভালো দলের বিপক্ষে খেলে এই পদ্ধতিতে আমরা সাফেও হয়তো ব্যবহার করতে পারবো। ছেলেদের ভালো পরীক্ষা হবে।'

/টিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম