ইতালিয়ান কাপের সেমিতে মিলান

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৬, ১৬:২৭আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৬:২৭

প্রথম দল হিসেবে ইতালিয়ান কাপের সেমি-ফাইনালে উঠলো এসি মিলান। বুধবার ঘরের মাঠে কার্পি’কে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকেট পায় সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ইতালিয়ান লিগ সিরি 'আ'তে সময়টা খুব ভালো না কাটছে না ঐতিহ্যবাহী ক্লাবটির। সিরি 'আ'-এর পয়েন্ট টেবিলে আট নম্বরে আছে দলটি। তবে লিগ কাপে দুর্দান্ত ছন্দে আছে সান সিরোর দলটি।  ইতালিয়ান কাপের সেমিতে মিলান

এদিন খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় মিলান। ১৪তম মিনিটে মিলানকে এগিয়ে নেন কার্লোস বাক্কা। ২৯তম মিনিটে মিলানের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মাবায়ে নিয়াং।

তবে বিরতির পরপরই মাত্তেতো মানকোসু গোল করে কার্পির হয়ে ব্যবধান কমালে ম্যাচে উত্তেজনা ও রোমাঞ্চ ফিরে আসেন। তবে শেষ পর্যন্ত কোনও দল গোল করতে না পারায় ২-১ ব্যবধানের জয় দিয়ে শেষ চারে উন্নীত হয় এসি মিলান।

ইতালিয়ান কাপের বাকি তিনটি কোয়ার্টার ফাইনাল আগামী বুধবার অনুষ্ঠিত হবে। নাপোলি ইন্টারকে মিলানকে আতিথ্য দিবে আর জুভেন্টাস খেলতে যাবে ল্যাজিও’র মাঠে। আর অন্য কোয়ার্টারে ইতালিয়ান লিগের দ্বিতীয় সারির দল স্পেজিয়া ও তৃতীয় সারির দল আলেজান্দ্রিয়া মুখোমুখি হবে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম