কাবুলে উড়ন্ত বিমান থেকে পড়ে নিহত হয়েছেন জাতীয় ফুটবলার

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২১, ২১:৩৯আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২২:০৫

সম্প্রতি আফগানিস্তানের একটি ভিডিও নিয়ে তোলপাড় হচ্ছে খুব। দেশটিতে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর কাবুল থেকে মার্কিন সামরিক বিমান সি-১৭-তে ঝুলে যাওয়ার চেষ্টা করেন অনেকে। কিন্তু উড্ডয়নের পর সেখান থেকে নিচে পড়ে নিহত হয়েছেন বেশ কয়েকজন আফগান নাগরিক। যারা মূলত বিমানে ঝুলে যাওয়ার চেষ্টা করেছিলেন।

আফগান বার্তা সংস্থা আরিয়ানা জানাচ্ছে, সেই ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন আফগান জাতীয় ফুটবল দলের একজন! তারা আরও জানিয়েছে, বিমান থেকে পড়ে নিহত হওয়া সেই তরুণ ফুটবলারের নাম জাকি আনওয়ারি। এর সত্যতা নিশ্চিত করছে আফগান জাতীয় ফুটবল দল সম্পর্কিত একটি ফেসবুক পেজ।

এদিকে ফ্রান্স টুয়েন্টিফোরের রিপোর্টও বলছে, ঝুলে যাওয়ার চেষ্টা করে নিহত হওয়াদের একজন হচ্ছেন আনওয়ারি। জানা গেছে, আনওয়ারি আফগানিস্তানের যুব দলের খেলোয়াড় ছিলেন।       

প্রসঙ্গত, গত রবিবার দুপুরে তালেবানরা কাবুল দখল করলে রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমাতে থাকে আফগান নাগরিকরা। তখনই মার্কিন সামরিক বিমানে ঝুলে যেতে হুড়োহুড়ি করতে দেখা যায় অনেককে।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী