উয়েফার বর্ষসেরার তালিকায় নেই মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২১, ২৩:১৬আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২৩:১৬

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে উয়েফা। টানা দ্বিতীয়বারের মতো এই তালিকায় জায়গা পাননি লিওনেল মেসি, রোনালদো ও নেইমার। বরং তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন কেভিন ডি ব্রুইনা, জর্জিনিয়ো ও এনগোলো কন্তে।

এদের মধ্যে মিডফিল্ডার ডি ব্রুইনা ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ ও লিগ কাপের শিরোপা জিতিয়ে টানা দ্বিতীয়াবারের মতো সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন। চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেছিল ম্যানসিটি। কিন্তু তারা ১-০ গোলে হেরেছে চেলসির কাছে। 

গত মৌসুমে ব্লুদের হয়ে অসাধারণ নেপুণ্য দেখানোতে এই তালিকায় জায়গা পেয়েছেন চেলসির দুই মিডফিল্ডার জর্জিনিয়ো ও কন্তে। পাশাপাশি ইউরোয় ইংল্যান্ডকে হারানো ইতালি দলটিরও সদস্য ছিলেন জর্জিনিয়ো। 

জায়গা পেয়েছেন জর্জিনিয়ো, ডি ব্রুইনা ও কন্তে। এদিকে সেরা তিনে স্থান না পেলেও চারে রয়েছেন পিএসজিতে চলে যাওয়া মেসি। পাঁচে রয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা রবের্ত লেভানদোভস্কি। জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো রয়েছেন ৯ নম্বরে।

এছাড়া বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন চ্যাম্পিয়নস লিগে রানার্স আপ হওয়া ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। রয়েছেন চ্যাম্পিয়নস লিগ জয়ী চেলসি কোচ থমাস টুখেল ও ইতালিকে ইউরো জেতানো রবার্তো মানচিনিও।

পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ছেলেদের চ্যাম্পিয়নস লিগ ড্র ঘোষণার দিন, ২৬ আগস্ট।       

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী