এমবাপ্পেকে নিয়ে মোটেও ভাবছেন না আনচেলত্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ১৭:০৬আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৭:০৬

কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ যাওয়ার গুঞ্জনটা এখনও চলমান। ঠিক এই সময়েই রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন অন্য কথা। তিনি দাবি করেছেন, এ বিষয়ে আসলে কিছুই জানেন না তিনি! এমনকি এমবাপ্পের দল-বদল নিয়েও ভাবছেন না।

রবিবার রাতে রিয়াল মাদ্রিদ মাঠে নামছে লা লিগায়। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমবাপ্পে প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘আমি জানি না সে আসবে কিনা। তবে এই বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নই। আমার হাতে অনেক ভালো ও শক্তিশালী স্কোয়াড আছে। তারাই অনেক আনন্দ দিচ্ছে। আমি এখন সেদিকেই দৃষ্টি দিচ্ছি।’

আনচেলত্তির এভাবে বলার কারণ আছে। রিয়াল মাদ্রিদের ঘরে প্রচুর ট্রফি বিদ্যমান। ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে অনেক অর্জন তাদের। বর্তমান দলে করিম বেনজেমা, কাসেমিরো, লুকা মদরিচরা আছেন। এমন দল নিয়ে তাই আনচেলত্তির আত্মবিশ্বাসী সুর, ‘এই দলটি যে কোন ট্রফির জন্য লড়াই করতে পারে। আমাদের অনেক বড় তারকা আছে। আমি সবার নাম বলতে চাই না। কিন্তু আমাদের আছে শীর্ষ পর্যায়ের খেলোয়াড়। বলতে পারেন তারকা সমৃদ্ধ একটি দল। এখন সবাইকে নিয়ে কাজ করতে চাই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী