অ্যালেগ্রি বললেন, রোনালদো জুভেন্টাসেই থাকছেন  

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২১, ১৯:০৩আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৯:০৫

ক্রিস্তিয়ানো রোনালদো জুভেন্টাস ছেড়ে যাচ্ছেন। এমন গুঞ্জনে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবের নামও এসেছে। বিরক্ত হয়ে কিছুদিন আগে সেসব উড়িয়ে দিয়েছেন পর্তুগিজ যুবরাজ। এবার জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানাচ্ছেন, রোনালদো থেকে যাচ্ছেন জুভেন্টাসেই।

সিরি আ’য় ম্যাচের আগে রোনালদোর প্রশংসা করে অ্যালেগ্রি বলেছেন, ‘সে সবসময় ভালোভাবে অনুশীলন করেছে আর আমি শুধু খবরের কাগজে গুঞ্জন পড়েছি। সে আমাদের কখনো বলেনি যে, চলে যেতে চায়। রোনালদো আমাকে বলেছিল সে জুভেন্টাসেই থাকছে।’

রোনালদোর দলে থাকা মানেই বাড়তি পাওয়া। গোলের নিশ্চয়তা। তাই তো ৩৬ বছর বয়সী তারকাকে নিয়ে অ্যালেগ্রির চাওয়া, ‘সে আমাদের জন্য একটি বাড়তি পাওয়া, কারণ সে অসংখ্য গোলের নিশ্চয়তা দেয়। তবে এটাও পরিষ্কার একজন খেলোয়াড়ের সেরাটা পেতে হলে আমাদের একটি দল হিসেবেও কাজ করতে হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান