শেখ রাসেলে বিধ্বস্ত বারিধারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২১, ১৯:০৮আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৯:০৮

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করেছে শেখ রাসেল। উত্তর বারিধারাকে তেমন কোনও সুযোগই দেয়নি। যার প্রতিফলন স্কোরলাইনে। কিরগিজস্তানের বখতিয়ার দুইশভেকব ও নাইজেরিয়ান ওবি মনেকের জোড়া লক্ষভেদে ৫-১ গোলের বড় জয় পেয়েছে সাইফুল বারী টিটুর দল।

২২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে শেখ রাসেল। ২৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে উত্তর বারিধারা।

আজ (সোমবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচটির ২৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় শেখ রাসেল। বখতিয়ারের ডিফেন্সচেরা পাস থেকে মনেকে বক্সে ঢুকে গায়ের সঙ্গে সেঁটে থাকা এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে গোলকিপারকে পরাস্ত করেন।

৩৩ মিনিটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে ফাউল করলে পেনাল্টি পায় শেখ রাসেল। বখতিয়ার অনায়াসে ব্যবধান দ্বিগুণ করেন। দুই মিনিট পর মাঝমাঠ থেকে বখতিয়ারের আরও একটি ডিফেন্সচেরা পাস থেকে রুমন বক্সে ঢুকে নিখুঁত শটে ব্যবধান আরও বাড়ান।

প্রথমার্ধের যোগ করা সময়ে খালেকুরজ্জামানের ক্রস থেকে বখতিয়ার হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন। ৪-০ গোলে এগিয়ে থেকে শেখ রাসেল বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত থাকে শেখ রাসেলের। ৫৬ মিনিটে বখতিয়ারের কর্নারের বল পেয়ে যান রুমন। তার ক্রস থেকে মনেকে লাফিয়ে উঠে হেডে বল জড়িয়ে দেন জালে।

৮০ মিনিটে উত্তর বারিধারা একমাত্র গোলটি করে। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন সুমন রেজা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম