প্রধানমন্ত্রীর উপহারের ফ্ল্যাট ও ২৫ লাখ টাকা পাচ্ছে বাদল রায়ের পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২১, ২২:০০আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২২:৩৮

ক্রীড়াঙ্গনের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা অপরিসীম। খেলোয়াড় কিংবা সংগঠকদের পাশে থাকেন তিনি সব সময়। এবার যেমন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও সংগঠক বাদল রায়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। উপহার হিসেবে দিচ্ছেন একটি ফ্ল্যাট ও ২৫ লাখ টাকা।

২০২০ সালের ২২ নভেম্বর পৃথিবী ছেড়ে গেছেন বাংলাদেশের ফুটবলের উজ্জ্বল নক্ষত্র বাদল রায়। ফুটবল অঙ্গনে তার অবদান অনেক। পরপারে পাড়ি জমানো সাবেক ‍ফুটবলারের পরিবার উপহার পাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। এ প্রসঙ্গে প্রয়াত বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই মাসের শুরুতে ফোন করে জানানো হয়েছে, আমাদের নামে একটা ফ্ল্যাট বরাদ্দ হয়েছে। অচিরেই সবকিছু চূড়ান্ত হবে। এর বেশি বিস্তারিত জানি না। শুনেছি এর সঙ্গে অর্থ পুরস্কারও রয়েছে।’

এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সাবেক ফুটবলার আব্দুল গাফফার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘বাদল রায়ের পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী ফ্ল্যাট ও ২৫ লাখ টাকা উপহার দিতে যাচ্ছেন। মিরপুর ১৪ নম্বরে দেওয়া হবে ফ্ল্যাটটি। এছাড়া অন্য সাবেক ফুটবলার ও সংগঠকও সাহায্য পাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এমন নিশ্চিতকরণ খবর পেয়েছি। অচিরেই তা সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হবে বলে জেনেছি।’

এর আগেও বাদল রায়কে সাহায্য করেছেন প্রধানমন্ত্রী। ২০১৭ সালে সাবেক এই তারকা স্ট্রোক করলে প্রধানমন্ত্রীর নির্দেশেই তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল সিঙ্গাপুরে।

বাদল রায় ছাড়াও আরও কয়েকজন প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছেন। এরা হলেন, স্বাধীন বাংলা ফুটবল দলের সুভাস সাহা (৩০ লাখ টাকা), জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ শহিদ উদ্দিন সেলিম (১০ লাখ টাকা), সাবেক ফুটবলার আজমত (১০ লাখ টাকা) ও সংগঠক সাব্বির হোসেন (৫ লাখ টাকা)।

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম