ফ্রান্স ও কানাডা প্রবাসী ফুটবলারকে নিয়ে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১৬:৩৮আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৬:৫১

আগামী ২ থেকে ৯ সেপ্টেম্বর কিরগিজস্তানে তিন জাতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। সেই লক্ষ্যে মঙ্গলবার দুপুরে জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জেমি ডের ২৩ সদস্যের দলে জায়গা হয়েছে দুই প্রবাসী ফুটবলারের। এর মধ্যে রয়েছেন কানাডার সেমি-প্রফেশনাল লিগে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার রাহবার ওয়াহেদ খান। অন্যজন হলেন ফ্রান্সের সেমি প্রফেশনাল লিগে খেলা মিডফিল্ডার তাহমিদ ইসলাম।

এছাড়া এই দলে প্রথমবারের মতো সুযোগ হয়েছে গোলকিপার মিতুল মারমা ও ডিফেন্ডার আতিকুজ্জামানের। দলে থাকা বাকি সবারই আগে লাল-সবুজ জার্সি গায়ে পরে খেলার অভিজ্ঞতা রয়েছে। 

প্রবাসী ফুটবলারদের সম্পর্কে কোচ জেমি ডে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দু’জনকেই আমরা কিরগিজস্তানে দেখবো। আশা করছি, তারা খারাপ করবে না। যদি ভালো করে, তাহলে তাদের সাফের জন্য বিবেচনা করা হবে।’

বাংলাদেশ দল:

আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, কাজী তারিক রহমান, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রিয়াদুল হাসান, রহমতমিয়া, ইয়সিন আরাফাত, জামাল ভূঁইয়া, শহীদুল আলম সোহেল, সোহেল রানা, সাদ উদ্দিন, রেজাউল করিম, রাকিব হোসেন, মেহেদী হাসান, আতিকুজ্জামান, মিতুল মারমা, তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খান।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস