বেলফোর্টের হ্যাটট্রিকে ৮ গোলে জিতলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ১৮:১৭আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৯:২১

বৃষ্টি আর কাঁদা মাঠও প্রতিবন্ধক হতে পারেনি আবাহনীর। গোলের মালা পরিয়ে তারা ছিটকে দিয়েছে উত্তর বারিধারাকে। হাইতির ফরোয়ার্ড কেরভেন্স বেলফোর্টের হ্যাটট্রিকে প্রিমিয়ার লিগ ফুটবলে ৮-০ গোলের বড় জয় পেয়েছে আকাশি-নীল জার্সিধারিরা।

এটাই এবারের লিগে সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে বসুন্ধরার কাছে ৬-০ গোলে হারের রেকর্ড আছে বারিধারার। বেলফোর্ট চারটি গোল করেছেন। জুয়েল রানা দুটি ও একটি করে গোল করে বড় জয়ে ভূমিকা রেখেছেন রাফায়েল অগাস্তো ও সানডে চিজোবা।

আবাহনী ২৩ ম্যাচে ১৩তম জয়ে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে। উত্তর বারিধারা ২৪ ম্যাচে ১৩তম হারে ১৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে থেকে লিগ শেষ করেছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ ঘড়ির ৩ মিনিটে এগিয়ে যায় আবাহনী লিমিটেড। জুয়েল রানাকে ফেলে দিয়েছিলেন ডিফেন্ডার তপু। পেনাল্টি থেকে রাফায়েল আগাস্তো লক্ষ্যভেদ করেছেন অনায়াসে।

২৯ মিনিটে পেনাল্টি থেকেই ব্যবধান দ্বিগুণ করে জায়ান্টরা। দ্রুতগতিতে বক্সে ঢোকা জুয়েল রানাকে বাধা দিয়েছিলেন গোলকিপার মিতুল মারমা। এর পর স্পটকিক থেকে জাল কাঁপিয়েছেন কেরভেন্স বেলফোর্ট। ৪১ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সানডে চিজোবা। রাফায়েল অগাস্তোর কর্নারে সানডে চিজোবা লাফিয়ে উঠে লক্ষ্যভেদ করেন।

৪৫ মিনিটে বারিধারা সুযোগ পেয়েও ব্যবধান কমাতে পারেনি। ঝিন্টুর কর্নার গোলকিপার শহিদুল ঠিকমতো তালুবন্দী করতে পারেননি। বল ছুটে চলে আসে অনিক ঘোষের সামনে। কিন্তু অনিক হেড করেও লক্ষ্যভেদ করতে পারেননি।

বিরতির পর গোলকিপার মিতুলের জায়গায় দাঁড়িয়েছিলেন মামুন আলিফ। তাতেও রক্ষে হয়নি বারিধারার। এই অর্ধে দলটি আরও ৫ গোল হজম করেছে!

৬৩ মিনিটে অগাস্তোর ক্রস থেকে বেলফোর্টের মাথা ছুঁইয়ে ফাঁকায় বল পেয়ে যান জুয়েল রানা, বল জালে জড়াতে কোনও ভুল হয়নি এই ফরোয়ার্ডোর। তিন মিনিট পর মধ্যমাঠ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোলটি করেন জুয়েল রানা।

৬৮ মিনিটে ৬-০ করেন কেরভেন্টস বেলফোর্ট। গোলকিপার মামুন আলিফ ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি। বেলফোর্ট সহজেই লক্ষ্যভেদ করেছেন। ৭৬ মিনিটে অগাস্তোর পাসে হ্যাটট্রিকও হয়ে যায় বেলফোর্টের।

শেষ দিকে ৯০ মিনিটে জুয়েল রানার ক্রসে কেরভেন্স বেলফোর্ট হেডে নিজের চতুর্থ ও দলের হয়ে অষ্টম গোলটি করেন। এ নিয়ে হাইতির এই ফরোয়ার্ডের লিগে ১৭টি গোল হলো।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম